লেবাননে বোমা হামলায় বাংলাদেশি নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

মধ্যপাচ্যের চলমান যুদ্ধে লেবাননের বৈরুতের হামরা এলাকায় দীপালী আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। গত বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ইসরাইলের বোমা হামলায় গুরুতর আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে তিনি মারা যান।
দীপালী আক্তারের বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব শালেপুর গ্রামে। তিনি শেখ মোফাজ্জল ওরফে মোকা শেখের মেয়ে। ২০২৪ সালে তিনি গৃহকর্মীর চাকরি নিয়ে লেবাননে যায়।
জানা গেছে, দীপালী যে বাড়িতে কাজ করতেন সেই বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। বিষ্ফোরণে তার কফিলের (চাকরিদাতা) পরিবারেরও ৬ সদস্যের মৃত্যু হয়েছে।
দীপালীর ছোট বোন লাইজু বেগম জানান, দুই ভাই তিন বোনের মধ্যে দীপালী ছিলেন চতুর্থ। তার মরদেহ বৈরুতের রফিক হারিরী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখন দীপালীর মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, ‘স্থানীয়ভাবে বিষয়টি আমরা জেনেছি। মরদেহ দেশে আনতে পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে। রেমিটেন্স যোদ্ধা দিপালীর মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’