বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের বয়সসীমা বাতিল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান ৬৭ বছরের বয়সসীমা তুলে দেওয়া হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদে এ সংক্রান্ত ‘বাংলাদেশ ব্যাংক (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়।
শুক্রবার সংসদ অধিবেশন শুরু হলে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২’ সংশোধনের লক্ষ্যে বিলটি উত্থাপন করেন।
বিলটির ওপর কোনো সংশোধনী না থাকায় তা কণ্ঠভোটে সর্বসম্মতভাবে পাস হয়। ফলে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগে বয়সসীমার জটিলতা থাকছে না। অভিজ্ঞতা ও দক্ষতা থাকলে যে কেউ হতে পারবেন।
‘বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২’ এর ১০ অনুচ্ছেদের ৫ দফায় থাকা ‘৬৭ বছর পূর্ণ হলে পদে থাকা যাবে না’-এমন শর্তটি বিলুপ্ত করা হয়েছে। অর্থাৎ, এখন থেকে চার বছরের জন্য নিয়োগ বা পুনর্নিয়োগের ক্ষেত্রে বয়স কোনো বাধা হবে না।
গভর্নর পদের বয়সসীমা নিয়ে এটি তৃতীয় দফা পরিবর্তন। ২০২০ সালে তৎকালীন সরকার আইন সংশোধন করে বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করেছিল। মূলত তৎকালীন গভর্নর ফজলে কবিরকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দিতেই সেই পরিবর্তন আনা হয়েছিল।
পরবর্তীতে ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেয়। তবে তার বয়স ৭৩ বছর হওয়ায় আইনি জটিলতা দেখা দেয়। সেই জটিলতা নিরসনে এবং দীর্ঘমেয়াদে যোগ্য ব্যক্তিদের সুযোগ দিতেই এবার বয়সসীমা পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলো সংসদ।