শিরোনাম

হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মানজিল হায়দার রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মানজিল হায়দার রিমান্ডে
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে হকার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মেজর (অব.) মানজিল হায়দার চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন। এর আগে পুলিশ তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানায়।

গত ৯ এপ্রিল রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে মানজিল হায়দার চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বিবরণী অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান হকার আব্দুল ওয়াদুদ। এই ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন নিহতের ভগ্নিপতি আব্দুর রব। সেই মামলাতেই মঞ্জিল হায়দার চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে।

/এফআর/