পুকুরে পড়া ফুটবল তুলতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পুকুর থেকে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে আদনান (১০) ও আব্রাহাম (৭) নামে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে। তারা পরিবারের সঙ্গে রায়েরটেক এলাকার নিজাম খানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।
নিহত আদনান ও আব্রাহাম স্থানীয় আব্দুল্লাহ ইবনে মাসুদ মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
শিশুদের বাবা জিয়াউর রহমান জানান, শুক্রবার মাদ্রাসার ছুটি থাকায় বাড়ির পাশে পুকুর পাড়ে ফুটবল খেলছিল দুই ভাই। খেলার এক পর্যায়ে ফুটবলটি পুকুরে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে পানিতে ডুবে যায় বড় ভাই আদনান। তাকে বাঁচাতে ছোট ভাই আব্রাহাম পানিতে নামলে দুজনই তলিয়ে যায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

বন্যপ্রাণী হত্যার শাস্তি বাড়িয়ে সংসদে বিল পাস