দেশে হামে আরও ৭ জনের মৃত্যু
বিশেষ প্রতিনিধি

দেশে হামে আরও ৭ জনের মৃত্যু
বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১৭: ২৮

হামের উপসর্গ নিয়ে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হতে আসা শিশুসহ অভিভাবকরা। ছবি: সিটিজেন জার্নাল
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ১৮৭ জন রোগী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ (৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে ৩৪২ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। গত একদিনে ৫৬০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা ও রাজশাহী বিভাগে আক্রান্তের হার তুলনামূলক বেশি। গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা নিচে দেওয়া হলো-
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৩১ জন, রাজশাহীতে ৪৬ জন, চট্টগ্রামে ৪৯ জন, খুলনায় ৩৩ জন, বরিশালে ৪৩ জন, রংপুরে ১৭ জন, সিলেটে ১১ জন এবং ময়মনসিংহে ১২ জন রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সন্দেহভাজন রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ ও ল্যাব পরীক্ষা করা হচ্ছে। বিশেষ করে রাজশাহী বিভাগে মৃত্যুর হার ও সন্দেহভাজন রোগীর সংখ্যা বেশি লক্ষ্য করা যাচ্ছে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিশুদের টিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট বিভাগ।
হামের লক্ষণ দেখা দিলে (যেমন- তীব্র জ্বর, শরীরে লালচে দানা বা র্যাশ, চোখ লাল হওয়া) দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

/এফআর/

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু