হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৪২

নিজস্ব প্রতিবেদক

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪২ জনে। বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশু মারা গেছে। এই সময়ে নতুন করে ১৩২ শিশু হাম আক্রান্ত এবং আরও ১ হাজার ৫৭ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৮৩ হাজার ১৩৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ৫৬ শিশু। এসব শিশুর মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ৫৫০ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯২ শিশু প্রাণ হারিয়েছে।
এছাড়া এখন পর্যন্ত মোট ৬৪ হাজার ২৯৩ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

হাম ও উপসর্গে আরও ১০ শিশুসহ আড়াই মাসে মোট মৃত্যু ৫৭৫