শিরোনাম

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ৮৮০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ৮৮০
রাজধানীর ডিএনসিসি হাসপাতলে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮০ জনে। মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশু মারা গেছে। তাদের একজন ঢাকা বিভাগের ও অন্যজন সিলেট বিভাগের। তবে এই সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ১০৭ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ৮৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৮১২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৫৫ হাজার ৫৩৩ শিশু হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২০ হাজার ১৩৪ শিশু। এসব শিশুর মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট মোট ৭৮২ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯৮ শিশু প্রাণ হারিয়েছে।

এই সময়ে মোট ১ লাখ ১৫ হাজার ৯৮০ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

/এফআর/