ই-ওয়ালেটের লাইসেন্স পেলো বাংলালিংকের ‘নিও’

সিজেডএন ডেস্ক

পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পেয়েছে বাংলালিংকের শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ‘নিও পিএসপি লিমিটেড’। এর ফলে প্রতিষ্ঠানটি দেশের অভ্যন্তরে অনুমোদিতভাবে পরিশোধ সেবা দিতে পারবে।
মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট-১- এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেমস অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহীর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ৫(৪) ধারার ক্ষমতাবলে নিও পিএসপি লিমিটেডকে লাইসেন্স দেওয়া হয়েছে। ২০২৬ সালের ১১ আগস্ট জারি করা পত্রে উল্লিখিত শর্ত সাপেক্ষে এই লাইসেন্স দেওয়া হয়।
পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হলো এমন প্রতিষ্ঠান, যারা অনলাইনে বা ডিজিটাল মাধ্যমে টাকা লেনদেনের সুবিধা দেয়। সহজভাবে বললে, গ্রাহকের টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় ডিজিটালভাবে পৌঁছে দিতে যে প্রতিষ্ঠান সেবা দেয়, সেটিই পিএসপি।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার ফলে নিও পিএসপি দেশের পেমেন্ট সেবা খাতে কার্যক্রম পরিচালনা করতে পারবে। প্রতিষ্ঠানটি বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান।
নিও পিএসপিকে নিয়ে দেশে লাইসেন্সপ্রাপ্ত পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের সংখ্যা দাঁড়াল ১০টিতে। এর আগে দেশে ৯টি পিএসপি কার্যক্রম পরিচালনা করছিল।
বর্তমানে কার্যরত ৯টি পিএসপি হলো-আইপে সিস্টেমস লিমিটেড, ডি মানি বাংলাদেশ লিমিটেড, রিকার্শন ফিনটেক লিমিটেড, গ্রিন অ্যান্ড রেড টেকনোলজিস লিমিটেড, প্রগতি সিস্টেমস লিমিটেড, এবিজি টেকনোলজিস লিমিটেড, ডিজিটাল পেমেন্টস লিমিটেড, শেবা ফিনটেক লিমিটেড এবং সমাধান সার্ভিসেস লিমিটেড।