থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত অভিনেতা খায়রুল বাসার

সিজেডএন ডেস্ক

থাইল্যান্ডে নাটকের শুটিং স্পটে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। একই ঘটনায় চিত্রগ্রাহক মেহেদী রনিও আহত হন। বর্তমানে দুজনই থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটার পর থাইল্যান্ডের কোলান দ্বীপে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, একটি নাটকের দৃশ্য ধারণ করতে পাহাড়ের চূড়ায় ওঠেন অভিনেতা খায়রুল বাসারসহ অন্যরা। শুটিং শেষে পাহাড়ি এলাকা থেকে চিত্রগ্রাহক মেহেদী রনির সঙ্গে স্কুটিতে করে নিচে নামছিলেন খায়রুল বাসার। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি থেকে পড়ে যান তারা। দুর্ঘটনার সময় স্কুটিটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি। পরে শুটিং দলের অন্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে আহত দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনায় খায়রুল বাসারের বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। আর মেহেদী রনি তুলনামূলক বেশি আহত হয়েছেন বলে জানা গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন খায়রুল বাসার জানান, নাটকের শুটিংয়ের জন্য তারা থাইল্যান্ডে গেছেন। কাজও পরিকল্পনা অনুযায়ী চলছিল। কোলান দ্বীপে একটি দৃশ্যের শুটিংয়ের অংশ হিসেবে পাহাড়ের ওপর অবস্থান করছিলেন তারা। শুটিং শেষ করে ফেরার পথেই ঘটে বিপত্তি।
দুর্ঘটনায় নিজের আঘাতের বিষয়ে অভিনেতা জানান, তার বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। হাঁটাচলাতেও বেশ সমস্যা হচ্ছে। চিকিৎসার জন্য বর্তমানে পাতায়ায় অবস্থান করছেন তিনি। দুর্ঘটনার পর নাটকের শুটিং সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনায় মেহেদী রনির শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে গেছে।