২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
নিজস্ব প্রতিবেদক

চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল ৩টায় শুরু হবে এই অধিবেশন।
মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি আগামী ২৭ আগস্ট বিকালে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন। এটি চলতি সংসদের তৃতীয় অধিবেশন হতে যাচ্ছে।
২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগের পর এবারের অধিবেশন বিশেষ গুরুত্ব পাচ্ছে। আইন অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। আর প্রধান নির্বাচন কমিশনার তাতে ‘নির্বাচনী কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করেন। ইতোমধ্যেই নির্বাচনের জন্য ৩৫০ জন সংসদ সদস্যের নাম সংবলিত ভোটার তালিকা সংগ্রহ করেছে ইসি।
এর আগে গত ১৫ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হয়। এই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।

সরকার মনে করলে বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী