শিরোনাম

ফ্লিনটফের ছেলের ৬৫ বলে সেঞ্চুরি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফ্লিনটফের ছেলের ৬৫ বলে সেঞ্চুরি
রকি ফ্লিনটফ

সেঞ্চুরি করেই হেলমেট খুলে ফেললেন। এক হাতে হেলমেট, আরেক হাতে উঁচিয়ে ধরলেন ব্যাট। বেশ লম্বা সময় ধরেই চললো উদযাপন। পেশাদার ক্রিকেটে প্রথম সেঞ্চুরির স্বাদ পেয়ে এভাবেই উদযাপন করেন ১৮ বছর বয়সী রকি ফ্লিনটফ।

ইংলিশ গ্রেট অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে রকি। ইংল্যান্ডের ঘরোয়া ৫০ ওভারের প্রতিযোগিতা ওয়ানডে কাপে মঙ্গলবার (১১ আগস্ট) ল্যাঙ্কাশায়ারের হয়ে সমারসেটের বিপক্ষে তিনি সেঞ্চুরি করেন ৫৬ বলে। ১০ চার ও ৭ ছক্কায় খেলেন ৭৬ বলে ১২৩ রানের দুর্দান্ত ইনিংস।

ল্যাঙ্কাশায়ার ৫০ ওভারে করে ৬ উইকেটে ৪৪৩ রান, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে তাদের সর্বোচ্চ।

টস হেরে ব্যাটিংয়ে নামা ল্যাঙ্কাশায়ারের স্কোর যখন ২২.৩ ওভারে ৩ উইকেটে ১৩৮, তখন পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন রকি। কিটন জেনিংসের সঙ্গে চতুর্থ উইকেটে ২১৪ রানের জুটি গড়েন। জেনিংস ১৫ চার ও ৭ ছক্কায় ১২৭ বলে করেন ১৫৬ রান।

রকি ২০২৪ সালের জুনে ল্যাঙ্কাশায়ারের সঙ্গে তার প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেন ১৬ বছর বয়সে।

অনূর্ধ্ব-১৯ দলের ব্যস্ততা ও চোটের কারণে গত গ্রীষ্মে ল্যাঙ্কাশায়ারের প্রথম দলের হয়ে কোনো ম্যাচ খেলতে পারেননি রকি। তবে এবারের ওয়ানডে কাপে তিনি ৭ ম্যাচে খেলেছেন। ব্যাটিং করেছেন পাঁচ নম্বরে।

/টিই/