শিরোনাম

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হামে আক্রান্ত এক শিশুর শ্বাসকষ্ট শুরু হওয়ায় অক্সিজেন দেওয়া হয়। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

দেশজুড়ে হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৩ জনে।

রবিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৭৫ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৮ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৭৩ শিশু মারা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৫ শিশু হামে আক্রান্ত হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৮৮। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে৯৩৮ শিশু। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৪২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১৮ হাজার ৩৮২ রোগী। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন জন ছাড়পত্র পেয়েছেন।

/এসবি/