বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত!

বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত!
সিজেডএন স্পোর্টস ডেস্ক

আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফর স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার (১১ আগস্ট) ভারতীয় ক্রীড়া সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের বিপক্ষে একটি নতুন সিরিজ নিশ্চিত হওয়ায় নির্ধারিত সময়ে বাংলাদেশের মাটিতে পা রাখছে না রোহিত-কোহলিরা। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১ থেকে ১৩ সেপ্টেম্বর সময়সীমায় তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের জন্য সূচি সাজিয়েছিল।
কিন্তু আগামী ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর ভারতের প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তানের নাম চূড়ান্ত হওয়ায় সেপ্টেম্বরের এই সফরটি আর হচ্ছে না।
এর আগে ২০২২ সালে সবশেষ বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। ২০২৪ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে ভারত সফরে গিয়ে দুটি টেস্ট এবং সমসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল টাইগাররা।
প্রসঙ্গত, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকেই উভয় দেশের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্কে কিছুটা শীতলতা বিরাজ করছিল। এর রেশ ধরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল পাঠায়নি তখন ক্ষমতায় থাকা অন্তর্বর্তীকালীন সরকার।

অনির্দিষ্টকাল ছুটি চেয়েছেন মেসি, তবে কি অবসর নেবেন