হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু বেড়ে ৮৭৮

হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু বেড়ে ৮৭৮
নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৮ জনে। সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ (সোমবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশু মারা গেছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ১৬৩ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ৯৯২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৯৪০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৫৪ হাজার ৫৯০ শিশু হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৩২ শিশু। এসব শিশুর মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট মোট ৭৮০ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯৮ শিশু প্রাণ হারিয়েছে।
এই সময়ে মোট ১ লাখ ১৫ হাজার ১৩৯ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।