শিরোনাম

হাম ও উপসর্গে আরও ১০ শিশুসহ আড়াই মাসে মোট মৃত্যু ৫৭৫

সিটিজেন ডেস্ক
হাম ও উপসর্গে আরও ১০ শিশুসহ আড়াই মাসে মোট মৃত্যু ৫৭৫
ছবি: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়া হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৭৩২টি শিশু। শুক্রবার (২৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত এক দিনে মারা যাওয়া শিশুদের মধ্য ৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং বাকি দুজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৫৭৫টি শিশুর মৃত্যু হলো। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে ৯০ জন এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৪৮৫টি শিশু মারা গেছে।

/এমএকে/