শিরোনাম

হাম ও উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হাম ও উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হাম ও রোগের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৫ জনে। বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও চার শিশু মারা গেছে। তাদের সিলেট বিভাগে দুইজন এবং ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়। একই সময়ে রাজশাহী বিভাগে হাম আক্রান্ত হয়ে আরও এক শিশু মৃত্যুবরণ করেছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৮৪ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ৯৪১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৮৭৯ শিশুকে নতুন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৫৬ হাজার ৫৯৪ শিশু হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২১ হাজার ১৩ শিশু। এসব শিশুর মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট মোট ৭৮৬ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে।

এই সময়ে মোট ১ লাখ ১৬ হাজার ৮২৭ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

/এফআর/