শিরোনাম

সাভারে সিটিটিসির অভিযান: জেএমবির লিফলেট, পাইপ বোমাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাভারে সিটিটিসির অভিযান: জেএমবির লিফলেট, পাইপ বোমাসহ আটক ১
সাভারে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও বোম্ব ডিসপোজাল ইউনিটের অভিযান

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। এ সময় ১৪টি পাইপ বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বেশ কিছু লিফলেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকার আব্দুল জলিলের মালিকানাধীন বাড়িটিতে অভিযান শুরু হয়।

এর আগে গোপন তথ্যের ভিত্তিতে হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে আরিফ হোসেন (২৮) নামে এক যুবককে আটক করে সিটিটিসি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম। তিনি বলেন, আটককৃত যুবকের ব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি শক্তিশালী পাঁচটি পাইপ বোমা ও জেএমবির লিফলেট উদ্ধার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে ওই বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে একই ধরনের আরও ৯টি পাইপ বোমা, বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও উপকরণ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বাড়ির মালিক মালিক আব্দুল জলিলের মেয়ে ইলমা গণমাধ্যমকে বলেন, ‘গত ২ আগস্ট আব্বাস আলীর পরিবারকে বাসা ভাড়া দেই। তারা ড্রাইভিংয়ের কাজ করেন বলে জানান। বাসার ভেতরে এত কিছু লুকিয়ে রাখবেন, সেটা আমরা কোনোভাবেই জানতাম না।’

/জেএইচ/