পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ও উল্কাবৃষ্টি: কোথায় দেখা যাবে মহাজাগতিক বিরল দৃশ্য

সিজেডএন ডেস্ক

একই দিনে দুটি অসাধারণ মহাজাগতিক দৃশ্য উপভোগ করার বিরল সুযোগ পাচ্ছেন বিশ্ববাসী। বুধবার (১২ আগস্ট) ইউরোপের আকাশে দেখা যাবে বছরের সবচেয়ে আকর্ষণীয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বিশেষ করে স্পেনের দিগন্তে সূর্যাস্তের ঠিক আগমুহূর্তে গ্রহণটি ঘটায় তৈরি হবে অপূর্ব এক দৃশ্য। আর এ উত্তেজনার পারদ শেষ হতে না হতেই গভীর রাতে শুরু হবে পারসেইডস উল্কাবৃষ্টির ঝলকানি। সব মিলিয়ে মহাকাশপ্রেমীদের জন্য দিনটি হতে যাচ্ছে এক অভাবনীয়।
মহাজাগতিক নিয়ম অনুযায়ী, চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে, তখন তার ছায়ায় ঢেকে যায় সূর্য। এবার এই পূর্ণগ্রাস গ্রহণের মূল পথ পড়েছে আইসল্যান্ড, উত্তর স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগালের কিছু অংশে। স্পেনের দর্শকরা দেখতে পাবেন এক অদ্ভুত সুন্দর দৃশ্য। সূর্য ডোবার সময় চাঁদের ছায়ায় ঢেকে গিয়ে আকাশে ভেসে উঠবে অর্ধচন্দ্রাকৃতির এক সূর্য। আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডের কিছু স্থানে গ্রহণ স্থায়ী হবে প্রায় ২ মিনিট ১৫ সেকেন্ড।
গ্রহণ চলাকালে চাঁদের খাজকাটা উপত্যকা দিয়ে সূর্যের আলো ঠিকরে বেরিয়ে তৈরি করবে উজ্জ্বল আলোকবিন্দুর মালা, জ্যোতির্বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ‘বেইলি’স বিডস’। ১৮৩৬ সালে জ্যোতির্বিদ ফ্রান্সিস বেইলি প্রথম এই চোখধাঁধানো দৃশ্যটি লক্ষ্য করেছিলেন। পূর্ণগ্রহণের মূল পথের বাইরে থাকা যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের অন্যান্য অঞ্চলে দেখা যাবে আংশিক গ্রহণ। যুক্তরাজ্যে সূর্যের প্রায় ৯৫ শতাংশ ঢেকে গেলেও সেখানে পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ দেখতে অপেক্ষা করতে হবে ২০৯০ সাল পর্যন্ত।
মহাকাশ গবেষকরা সতর্ক করে দিয়েছেন, খালি চোখে সূর্যগ্রহণ দেখলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। এক্ষেত্রে বিশেষ সোলার চশমা ব্যবহার করা জরুরি। যারা সরাসরি এ দৃশ্য দেখতে পারবেন না, তারা নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির অনলাইন লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ঘরে বসেই উপভোগ করতে পারবেন। তবে সূর্যগ্রহণের আলো কমার পরই রাতের আকাশে শুরু হবে বছরের অন্যতম সেরা পারসেইডস উল্কাবৃষ্টি। ফলে বুধবার দিন থেকে রাত- পুরো সময়টাই আকাশের ক্যানভাসে সাজানো থাকবে প্রকৃতির এক বিরল রূপ।
সূত্র: সিএনএন

কবে দেখা যাবে বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 