বেশি দামে সার কিনছে কৃষক, সিন্ডিকেটের অভিযোগ নাসীরুদ্দীনের

নিজস্ব প্রতিবেদক

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কৃষকদের সার কিনতে হচ্ছে– এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সার নিয়ে সিন্ডিকেটের পকেট ভারী হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (১২ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
পোস্টে তিনি লেখেন, ‘রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে যে কৃষক আমাদের মুখে খাবার তুলে দেন, আজ এক বস্তা সারের জন্য তাকেই ছুটতে হচ্ছে দোকান থেকে দোকানে।
‘সরকার বলছে দেশে সারের ঘাটতি নেই, বরাদ্দও আছে। অথচ কৃষকের কাছে গেলেই সার ‘শেষ’, বেশি টাকা দিলেই আবার সেই সার পাওয়া যাচ্ছে।’
তিনি অভিযোগ করেন, ‘সরকারি ১,৩৫০ টাকার টিএসপি কিনতে হচ্ছে ১,৭০০ থেকে ১,৮০০ টাকায়। ১,০৫০ টাকার ডিএপির দাম উঠেছে ১,৬০০ টাকায়।
‘কৃষক ফসল ফলাবেন, দেশের মানুষের খাবার জোগাবেন, আবার সিন্ডিকেটের বাড়তি টাকাও দেবেন। একজন কৃষকের কাঁধ আর কতটা ভার বহন করবে?’
প্রশাসনের উদ্দেশে তিনি লিখেছেন, ‘কাগজে মনিটরিং কমিটি আছে, মন্ত্রী কঠোর ব্যবস্থার কথা বলছেন। অথচ মাঠে কৃষক এখনো ন্যায্য দামে সার খুঁজছেন।
‘কৃষকের ঘামের টাকায় যদি এভাবেই সিন্ডিকেটের পকেট ভারী হয়, তাহলে প্রশ্নটা সরকারকেই করতে হয়। আপনাদের নজরদারি আসলে কোথায়?’
এনসিপির এই নেতা আহ্বান জানিয়েছেন, ‘যে কৃষক দেশকে খাওয়ান, অন্তত তার প্রাপ্য সারটুকু সিন্ডিকেটের হাত থেকে বাঁচান।’

তারেক রহমান সরকার চালাতে ব্যর্থ হয়েছেন: নাসীরুদ্দীন পাটোয়ারী 