শিরোনাম

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৮৮

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৮৮
এডিস মশা

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৯৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়েছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০২ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৯ জন, দুই সিটি করপোরেশন এলাকার ঢাকা বিভাগে ১৭৬ জন, বরিশালে বিভাগে ১৭১ জন, চট্টগ্রামে বিভাগে ১২৩ জন, খুলনায় বিভাগে ১৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, রাজশাহী বিভাগে ৪৯ জন এবং রংপুর বিভাগে ৬ জন রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১১৩ জন। অন্যদিকে, মোট শনাক্তের সংখ্যা ৪১ হাজার ৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে মোট ৩৮ হাজার ১৭৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৮৫৩ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১১৩ জন। অন্যদিকে মোট শনাক্তের সংখ্যা ৪১ হাজার ৩২ জন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

/এসবি/