শিরোনাম

শিবিরকর্মীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ঢাবি শিক্ষক মোনামীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শিবিরকর্মীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ঢাবি শিক্ষক মোনামীর
শেহরীন আমিন ভূঁইয়া মোনামী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ‘হয়রানির’ অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। তার অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অনবরত ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে শেহরীন আমিন ভূঁইয়া মোনামী তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ অভিযোগ তোলেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘সারাদিন বাসা সিফটিং নিয়ে ব্যস্ত ছিলাম। একটা বাসা পরিবর্তন করে আরেকটা বাসা গুছিয়ে ওঠা কী পরিমাণ কষ্টের কাজ, তা আর নতুন করে বলার দরকার নেই। ক্লান্ত হয়ে ঘুমাতে যাবো, কোন দুঃখে আমি একটু ফেসবুকে ঢুকলাম... এখানে চলছে আরেক কাণ্ড!’

তার অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী, যাদের মধ্যে একজন শিবির সমর্থক বা শিবিরের সঙ্গে যুক্ত, ক্লাসের মেয়েদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। সেই হয়রানির তালিকায় তাকেও রাখা হয়েছে। বিষয়টি জানার পর তিনি জড়িতদের খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগের সিদ্ধান্ত নেন। এর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হয়রানি করা হচ্ছে।

শেহরীন আমিন ভূঁইয়া মোনামী লিখেছেন, অনবরত আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। টিপ্পনী কেটে, কথা শোনানো হচ্ছে। তাও আবার ঢাবির ছেলেরাই। পলিটিকাল রাইভেল যেহেতু, তার ওপর, আমি যেহেতু আগে শিবিরকে ভালো বলেছি। তাই আমাকে এখন আবার নতুন করে নাজেহাল না করলে কি রাত কাটবে?

তিনি আরও লেখেন, এরা হয় ডাইরেক্ট হ্যারাস করবে, নয়তো ইন্ডাইরেক্টলি। কিন্তু তাদের যা দরকার তা হলো একজন নারীকে হয়রানি করা, সে যে-ই হোক না কেন।

সবশেষে তিনি লিখেছেন, এটা একটা প্রহসন। মাঝে মাঝে আমার মনে হয় বাস্তবতার খাতিরে একান্ত নিরুপায় হয়ে এই চাকরিটা করছি। নইলে কেন এদের মতো মানুষকে পড়াচ্ছি। এর চেয়ে ভালো অন্য চাকরি করা। কোনো একদিন হয়তো সেটাই করবো।

/এফসি/