শিরোনাম

ভিজিট ভিসা নিয়ে বাংলাদেশিদের যে সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভিজিট ভিসা নিয়ে বাংলাদেশিদের যে সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস
মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিট ভিসা নিয়ে দেশটিতে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের কয়েকটি কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করা হয়েছে। এ ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোন কোন কাজ করা যাবে না, তা স্পষ্ট করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বার্তা প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, বি১/বি২ ভিসার আওতায় সন্তানের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ অনুমোদিত নয়।

এছাড়া যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজ করা যাবে না। একইসঙ্গে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও এই ভিসার লঙ্ঘন।

তাই এ ধরনের ভিসায় ভ্রমণের আগে শর্ত ও বিধিনিষেধ সম্পর্কে যথাযথভাবে অবগত হওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের সতর্ক করা হয়েছে।

/জেএইচ/