শিরোনাম

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১৫২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১৫২
এডিস মশা

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ১১৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়েছে, বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০১, দক্ষিণ সিটি করপোরেশন করপোরেশনে ১৩৫, ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ২২৭, বরিশাল বিভাগে ১১৯, চট্টগ্রাম বিভাগে ১৯৪, খুলনা বিভাগে ২৪৭, ময়মনসিংহ বিভাগে ৮৭, রাজশাহী বিভাগে ১০৯, রংপুর বিভাগে ২৭ ও সিলেট বিভাগে ছয়জন রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছে ৪৩ জন। এ ছাড়া জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে মোট ৩৯ হাজার ৫৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬ হাজার ৪৬৭ জন। বর্তমানে দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ৯৫৪ জন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

/এসবি/