একটানা বসে থাকলেই বিপদ!

একটানা বসে থাকলেই বিপদ!
সিজেডএন ডেস্ক

অফিসে ঢোকার পর একের পর এক মিটিং, ই-মেইল আর ডেডলাইনের চাপে কখন যে পুরো দিন কেটে যায়, তা টেরই পাওয়া যায় না। তবে দিনের শেষে অনেকেই অনুভব করেন ঘাড়, পিঠ বা কোমরে ব্যথা। বিশেষজ্ঞরা বলছেন, শুধু দীর্ঘ সময় বসে কাজ করাই নয়, একই ভঙ্গিতে একটানা বসে থাকাই এসব সমস্যার প্রধান কারণ।
চিকিৎসকরা বলেন, দীর্ঘ সময় একইভাবে বসে থাকার ফলে ঘাড় ও পিঠে ব্যথা, কোমরে অস্বস্তি, শরীর শক্ত হয়ে যাওয়া এবং ভুল অঙ্গভঙ্গিজনিত নানা সমস্যা দেখা দিতে পারে।
গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ৬ থেকে ৮ ঘণ্টার বেশি বসে থাকলে পেশি, হাড় ও জয়েন্টের বিভিন্ন সমস্যার ঝুঁকি বাড়ে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয় যখন দীর্ঘ সময় কোনো বিরতি ছাড়াই একই ভঙ্গিতে বসে থাকা হয়। এতে ঘাড়, মেরুদণ্ড, কোমর ও পেশির ওপর অতিরিক্ত চাপ পড়ে।
বিশেষজ্ঞদের মতে, প্রতি ৩০ থেকে ৪৫ মিনিট পর অন্তত ১ থেকে ২ মিনিটের জন্য হলেও উঠে দাঁড়িয়ে হাঁটা বা শরীর নড়াচড়া করা উচিত। ফোনে কথা বলার সময় দাঁড়িয়ে থাকা, সহকর্মীর কাছে হেঁটে যাওয়া কিংবা ডেস্কের পাশেই হালকা স্ট্রেচিং করার মতো ছোট ছোট অভ্যাসও শরীরের জন্য উপকারী। এছাড়া, কাঁধ ঘোরানো, ঘাড় ধীরে ধীরে নড়ানো এবং কয়েক মিনিট হাঁটার মতো সহজ ব্যায়াম মেরুদণ্ড ও আশপাশের পেশির ওপর চাপ কমাতে সাহায্য করে।
চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় স্থির হয়ে বসে থাকার জন্য মানবদেহ তৈরি হয়নি। তাই সুস্থ থাকতে কাজের ফাঁকে নিয়মিত নড়াচড়া, ছোট বিরতি এবং সঠিক বসার অভ্যাস গড়ে তোলাই হতে পারে ঘাড়, পিঠ ও কোমরের ব্যথা থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায়।

স্বাস্থ্য না স্বাদ, কোনটি জরুরি?