শিরোনাম

‘রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান দেওয়া যাবে না’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান দেওয়া যাবে না’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সেমিনারে এ আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, সারাবিশ্বে গণতন্ত্র অনেকটা হুমকির মুখে, তবে আমরা সবসময় গণতন্ত্রের ধারায় বিশ্বাস করি। সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকার কারণেই সম্ভব হয়েছে গণতান্ত্রিক আন্দোলন সফল করতে। তারেক রহমান দেশ উন্নয়নের আদর্শেই এগিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, বিশ্বে নানা যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতি এবং রাজনীতিতে একটা অস্থিরতা যাচ্ছে। বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায় সরকার।

এদিকে, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতির পরিবার জানিয়েছে, আগামী শনি বা রবিবার পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতার কারণে এ সিদ্ধান্ত নিচ্ছেন তিনি।

/এসবি/