অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
সিজেডএন ডেস্ক

ভারতের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ এর প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিরুদ্ধে ককরোচ জনতা পার্টি চলমান আন্দোলনে অংশ নিয়ে অনশনে বসেছিলেন শিক্ষাবিদ ও পরিবেশ-কর্মী সোনাম ওয়াংচুক। সরকারের আশ্বাস ও সম্ভাব্য সহিংসতা এড়াতে ২৬ দিন পর অনশন ভাঙলেন তিনি।
শুক্রবার (২৩ জুলাই) দিবাগত রাতে নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোষ্টে এ তথ্য জানিয়েছেন তিনি।
পোষ্টে সোনাম ওয়াংচুক লিখেন, বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সংসদ সদস্য আমাকে অনশন ভঙ্গ করতে অনুরোধ করেছিলেন। তাদের সঙ্গে বেশ কয়েকটি শর্ত নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা হয়। সরকারের আশ্বাস ও দেশজুড়ে সম্ভাব্য সহিংসতার আশঙ্কার কারণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।
তিনি লিখেন, আমি খুব শীঘ্রই একটি আলাদা ভিডিওতে এই শর্তগুলি নিয়ে বিস্তারিত ভাবে বলবো। এখন আমি আপনাদের সবাইকে একটাই অনুরোধ করব যে আপনারা কোনও রকমের সহিংসতা হতে দেবেন না, আর এই ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকুন।
এদিকে, সোনাম ওয়াংচু অনশন ভাঙার পর এক ভিডিও বার্তা প্রকাশ করেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ।
ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা খুশি যে সোনম স্যার ২৬ দিন পরে তার অনশন শেষ করেছেন। আপনার অসাধারণ সাহস এবং ত্যাগের জন্য ধন্যবাদ স্যার। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে গোটা দেশের চেতনাকে নাড়িয়ে দিয়েছেন। আপনার জীবন এই দেশের কাছে খুবই মূল্যবান।
অভিজিৎ বলেন, সোনাম ওয়াংচুক অনশন শেষ করলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তারা দিল্লির যন্তর মন্তরে যে বিক্ষোভ চলছে, তা চলবে।

আন্দোলনে নতুন মোড়, উঠতে পারে মোদির পদত্যাগ দাবি