শিরোনাম

আন্দোলনের মধ্যেই ভারতের শিক্ষা সচিবকে অপসারণ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
আন্দোলনের মধ্যেই ভারতের শিক্ষা সচিবকে অপসারণ
ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলন (ইনসেটে শিক্ষা সচিব বিনীত যোশি)

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থীদের প্রবল আন্দোলনের মুখে দেশটির কেন্দ্রীয় শিক্ষা সচিব বিনীত যোশিকে অপসারণ করে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন শিক্ষা সচিব করা হয়েছে নরেশ পাল গঙওয়ারকে। তিনি এর আগে কেন্দ্রীয় সরকারের মৎস, পশুপালন এবং দুগ্ধ উৎপাদন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। শুক্রবার (২৪ জুলাই) সকালেও তারা সেখানে অবস্থান নিয়ে আন্দোলন করে যাচ্ছেন।

ভারতের সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে গত ৬ জুন থেকে আন্দোলন করছে ব্যাঙ্গাত্মক গ্রুপ ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তাদের সমর্থনে গত ২৮ জুন থেকে অনশনে বসেন ভারতের জলবায়ু ও পরিবেশ আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক।

প্রশ্নপত্র ফাঁসের জেরে হতাশ হয়ে এ পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে ২২ জনের অধিক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

এদিকে শিক্ষা সচিবকে বদলির পর বৃহস্পতিবার রাতে অনশন ভেঙেছেন সোনাম ওয়াংচুক। বর্তমানে মেদান্ত হাসপতালে আছেন তিনি।

শিক্ষার্থীদের এই আন্দোলনে সমর্থন দিয়েছেন ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এছাড়া সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ একাধিক নেতা শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন।

সূত্র: এনডিটিভি

/জেএইচ/