আজ ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম

আজ ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
বিনোদন ডেস্ক

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় পৌঁছেছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আজ ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্টে পারফর্ম করবেন তিনি। রাজধানীর ৩০০ ফিট এলাকায় অবস্থিত ক্রিকেটারস একাডেমিতে হবে এই কনসার্ট।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ২টায় ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। বন্ধ হবে সন্ধ্যা ৬টায়। কনসার্ট শুরু হবে বিকাল ৫টায়, চলবে রাত ১০টা পর্যন্ত।
গত বছরের ১৩ ডিসেম্বর কনসার্টটি হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে অনুমতি পায়নি মেইন স্টেজ। আয়োজক প্রতিষ্ঠানটি তখন জানিয়েছিল, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর উদ্ভূত নিরাপত্তার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় কনসার্টটি স্থগিত করা হয়েছে। তারা জানায়, অনুষ্ঠানটি বাতিল নয় বরং উপযুক্ত সময়ে আবার আয়োজন করা হবে। সে হিসেবে কথা রেখেছে তারা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও অনুষ্ঠান বাতিল বা স্থগিত হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে আয়োজকদের পক্ষ থেকে সেসব তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানানো হয়েছে। তারা নিশ্চিত করেছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৪ জুলাই রাতেই অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ঢাকায়ও পৌঁছেছেন আতিফ।
এসেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জনপ্রিয় এই গায়ক। তিনি বলেন, বাংলাদেশকে সব সময় আমার দ্বিতীয় বাড়ি মনে হয়। প্রতিবার এখানে অনেক ভালোবাসা পাই। এটি বাংলাদেশে আমার অষ্টম সফর। প্রতিবার এই দেশে আসার অপেক্ষায় থাকি।’
পারফর্ম নিয়ে তিনি বলেন, ‘এবারের কনসার্টে এমন কিছু সংযোজন করতে চাই, যাতে দর্শকের কাছে নতুন কিছু মনে হয়। এমন কয়েকটি গান গাইব যা কনসার্টে সচরাচর গাওয়া হয় না। এছাড়া আমার নতুন অ্যালবাম ‘সুবাহ আয়ে না’ প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেব।’
আতিফ আসলামের পাশাপাশি মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।
আয়োজকরা প্রত্যাশা করছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো দর্শকের উপস্থিতিতে কনসার্টটি এ বছরের অন্যতম বড় সংগীত আয়োজন হিসেবে পরিণত হবে।
প্রসঙ্গত, পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম বলিউডের এক জনপ্রিয় নাম। ‘তু জানে না’, ‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘পেহলি দফা’র মতো জনপ্রিয় গান দিয়ে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও দারুণ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। আগেও বেশ কয়েকবার ঢাকা এসেছেন আতিফ।

ঢাকা মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, দিলেন বার্তা