শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের খবর কাল্পনিক: রাষ্ট্রপতি

সিজেডএন ডেস্ক

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন- সম্প্রতি এমন শিরোনামে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে দাবি করা হয় লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ভারতের অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন তিনি। তবে এটাকে ‘সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক’ বলে উড়িয়ে দিয়েছেন রাষ্ট্রপতি।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিক হেলাল উদ্দিন ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বলেন, এইমাত্র মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আমাকে টেলিফোন করেছেন। সম্প্রতি একটি পোস্ট করেছিলাম, যেখানে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রাষ্ট্রপতির সঙ্গে ভারতে অবস্থানরত শেখ হাসিনার কথিত টেলিফোন আলাপের প্রসঙ্গ উল্লেখ করেছিলাম।
সংবাদমাধ্যম ডেইলি স্টারের একটি প্রতিবেদনের প্রেক্ষিতেই আমি বিষয়টি সত্য বলে নিশ্চিত হয়েছিলাম। তবে রাষ্ট্রপতি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পুরো বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, এসব সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক। কথা বলতেই হলে বাংলাদেশ থেকেই বলা যায়, লন্ডনে গিয়ে কথা বলতে হবে কেন?
ডেইলি স্টারের কথা উল্লেখ করলে রাষ্ট্রপতি বলেন, ‘ডেইলি স্টার কীভাবে এমন কাল্পনিক প্রতিবেদন প্রকাশ করে তথ্য প্রমাণ ছাড়া? আমিতো লক্ষ্য করিনি। তারা এমন কোনো প্রতিবেদন করেছে, সেটিও আমার নজরে আসেনি।’
তিনি বললেন, ‘আপনার প্রতিটি ফেসবুক পোস্ট আমি পড়ি। আপনি আমার আপনজন, হৃদয়ের মানুষ, আত্মীয়। আপনার এমন একটি পোস্টে আমি কষ্ট পেয়েছি, তাই আপনাকে ফোন করলাম।’
রাষ্ট্রপতি আরও বলেন, ‘আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি, এ ধরনের অভিযোগের পক্ষে যদি কেউ সামান্যতম তথ্য-প্রমাণও দিতে পারে, তাহলে জনগণের যেকোনো রায় আমি মাথা পেতে নেব।’
রাষ্ট্রপতির সম্মতিতেই সাংবাদিক হেলাল উদ্দিন কথোপকথনটি ফেসবুকে প্রকাশ করেছেন বলে দাবি করেন।
তিনি আরও বলেন, আলাপের শেষ দিকে রাষ্ট্রপতি কিছুটা আবেগাপ্লুত হয়ে বলেন, ‘এই ধরনের ভিত্তিহীন ও কাল্পনিক খবর উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করে আমাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।’
সবশেষ তিনি দোয়া চেয়ে বলেন, ‘আমি স্বাস্থ্যগতভাবে খুবই অসুস্থ। স্বাভাবিকভাবে চলাফেরাও আমার জন্য কষ্টকর হয়ে পড়েছে। আমার জন্য দোয়া করবেন। দেশবাসীকেও আমার সুস্থতার জন্য দোয়া করতে বলবেন।’

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শুক্রবারই পদত্যাগ করতে পারেন: রয়টার্স 