বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিজেডএন ডেস্ক

দুই বছরেরও অধিক সময় বন্ধ থাকার পর অবশেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে। দুর্নীতির অভিযোগ ওঠার পর ২০২৪ সালের ৩১ মে বাংলাদেশের জন্য শ্রমবাজার বন্ধ করে দেয় দেশটি। দীর্ঘ ২৬ মাস পর গত শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য ২৫ এজেন্সির তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস। এবার কাজের জন্য মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের জন্য আরও বড় সুখবর দিলো সরকার। বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত নিরাপদ অভিবাস ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এই লক্ষ্যে কাজ চলছে।
তিনি বলেন, এই অঞ্চলের মানুষ বিদেশে যাওয়ার প্রবণতা বেশি। তবে শুধু বিদেশ লোক পাঠালেই হবে না, প্রশিক্ষণ করা লাগবে। ভাষা শেখার কোর্স সম্পন্ন করতে হবে। এজন্য সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনি এলাকায় ৫টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষক ও শিক্ষার্থীও নিশ্চিত করতে হবে। এজন্য জনপ্রতিনিধি ও সরকারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সেইসঙ্গে বিদেশগামীদের ভাষা দক্ষতা বাড়াতে ইংরেজি, আরবি, জাপানিজ, চাইনিজ ও কোরিয়ান ভাষা শেখার প্রতি জোর দেন। মন্ত্রী বলেন, প্রশিক্ষণ গ্রহণ করার পর বৈধ পথে বিদেশ যেতে হবে।
এ সময় তিনি ভূমধ্যসাগরে নিহত অভিবাসন প্রত্যাশী পরিবারের করা মামলার আসামিদের এবং এর সঙ্গে জড়িত চক্রের বিস্তারিত তথ্য ৭ দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন সিলেটের ডিআইজি ও সুনামগঞ্জের এসপিকে। একইসঙ্গে দালাল চক্রের খপ্পরে পড়ে অবৈধ উপায়ে সাগর পথে বিদেশে যাওয়া প্রতিরোধ করতে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন। প্রয়োজনে মন্দির, মসজিদসহ বিভিন্ন স্থানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালানোর পরামর্শও দেন।
আরিফুল হক চৌধুরী বলেন, যে ৯ জন সাগরে মারা গেলেন পাশাপাশি আরও যারা মারা গেলেন; তারা কোথা থেকে যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন, এর সাথে জড়িত যে চক্র আছে, এসব তথ্যসহ সবকিছু আমাদের মন্ত্রণালয়ে পাঠাবেন। শুধু তথ্য দিলেই হবে না, তারা প্রবাসে থাকলেও আমাদের তাদের ডাটা দিতে হবে। আমরা ওইসব দেশের সঙ্গে যোগাযোগ করে তাদের সেখান থেকে ধরে নিয়ে আসব।

মালয়েশিয়ায় শ্রমবাজার চালুর খবরে উচ্ছ্বাস