শিরোনাম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্যসচিব স্মৃতি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্যসচিব স্মৃতি
মো. আতিক হাসান শুভ ও স্মৃতি আক্তার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সাত কলেজের সব সাংবাদিক সমিতির সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিসিইউজেএ)’-এর প্রথম আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ও বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার মো. আতিক হাসান শুভ আহ্বায়ক এবং ইডেন মহিলা কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক ও দ্য ডেইলি ক্যাম্পাসের রিপোর্টার স্মৃতি আক্তার সদস্যসচিব নির্বাচিত হয়েছেন। আগামী তিন মাসের জন্য এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) রাতে শাহবাগের শেফ আরবানা রেস্টুরেন্টে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সাত কলেজের সব সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন মোকার্রেমা খাতুন ও ফারজানা আক্তার।

এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সাংবাদিক সমিতির একটি গঠনতন্ত্র প্রণয়ন, সাত কলেজ ক্যাম্পাসের পেশাদার সাংবাদিকদের সমিতির সদস্য হিসেবে যুক্ত করা, উপদেষ্টা পরিষদ গঠন এবং পরবর্তী নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে। নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ বিন নূর (স্টার নিউজ), তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এইচ এম মাহিন (এশিয়া পোস্ট), সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম ফরহাদ (এশিয়া পোস্ট), বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির (দৈনিক গণকণ্ঠ) ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মোসাঃ ফেরদৌসী আক্তার জিন্নাত (এশিয়া পোস্ট)।

এ ছাড়া কমিটির সদস্যরা হলেন কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এইচ এম ইমরান (স্টার নিউজ), বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শিহাব আল নাসিম (এশিয়া পোস্ট), সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আবিদ হোসেন (নাগরিক টিভি), ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ (দৈনিক জনকণ্ঠ), বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফারজানা আক্তার (দ্য ডেইলি ক্যাম্পাস) ও ইডেন কলেজ সাংবাদিক সমিতির যুগ্ম আহ্বায়ক মোকার্রেমা খাতুন (আমার সংবাদ)।

/এমআর/