মালয়েশিয়ায় ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার
সিজেডএন ডেস্ক

গত কয়েক বছর ধরে অবৈধ অভিবাসীদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। এরই অংশ হিসেবে এবার এক হাজারের অধিক প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটি। যার মধ্যে সাড়ে ৪ শতাধিক বাংলাদেশি রয়েছে।
বুধবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস।
এতে বলা হয়েছে, মালয়েশিয়ায় আবাসিক এলাকা ও বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে এমন বিভিন্ন স্থানে দুই দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, গত ১০ ও ১১ আগস্ট সারা দেশে অভিযান চালিয়ে মোট ৩ হাজার ৩০৭ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮৮০ জন পুরুষ এবং ১৬৩ জন নারী রয়েছেন। যাদের বয়স ১৭ থেকে ৫৯ বছরের মধ্যে।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের ৪৬০ জন বাংলাদেশি, যাদের মধ্যে ৩৬৯ জন পুরুষ এবং ৯১ জন নারী রয়েছেন। এছাড়া ৩২৮ জন ইন্দোনেশিয়ার, ১৮৬ জন মিয়ানমারের, ৫৫ জন ভারতীয়, ২২ জন নেপালি এবং অন্যান্য দেশের ১৪৩ জন নাগরিক রয়েছেন।
জাকারিয়া বলেন, স্থানীয়দের অভিযোগ, অভিবাসন বিভাগ ও গোয়েন্দা সূত্রের ভিত্তিতে নির্দিষ্ট কিছু আবাসিক এলাকা এই অভিযান চালানো হয়।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দেওয়া পরামর্শ এবং বিদেশিদের উপস্থিতির বিষয়টিকে ক্রমেই অনিয়ন্ত্রিত হিসেবে দেখা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের পর দেশটি আইন প্রয়োগ কার্যক্রম বৃদ্ধি করেছে বলে জানান জাকারিয়া।
এ সময় তিনি আটক ও গ্রেপ্তার এড়াতে নথিপত্রহীন বিদেশিদের চলমান অভিবাসী প্রত্যাবর্তন কর্মসূচির সুযোগ নেওয়ার আহ্বান জানান। এর আওতায় বিদেশি নাগরিকরা স্বেচ্ছায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগে আত্মসমর্পণ করে ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যেতে পারবেন।
সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস

মালয়েশিয়ার মর্গে পড়ে আছে বাংলাদেশির মৃতদেহ, খোঁজ নেই স্বজনের