মৌজা রেট বাতিলে বাড়বে জমি-ফ্ল্যাট নিবন্ধন ব্যয়, ক্ষতির মুখে আবাসন খাত

সেলিনা আক্তার

জমি ও ফ্ল্যাট নিবন্ধনে প্রচলিত মৌজাভিত্তিক সর্বনিম্ন মূল্য নির্ধারণের পদ্ধতি পরিবর্তন করে প্রকৃত বাজারমূল্য কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে জমি ও ফ্ল্যাট নিবন্ধনের ব্যয় বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি ও উত্তরার মতো এলাকায় প্রচলিত মৌজা মূল্যের তুলনায় প্রকৃত বাজারদর বেশি হওয়ায় নিবন্ধনের সময় ক্রেতাদের আগের চেয়ে বেশি অর্থ গুনতে হতে পারে। কারণ, সম্পত্তির নিবন্ধনযোগ্য মূল্য বাড়লে এর ওপর নির্ভরশীল বিভিন্ন ফি ও করের পরিমাণও বাড়বে। এতে জমি বা ফ্ল্যাট কেনার খরচ বাড়ার পাশাপাশি নতুন করে চাপে পড়তে পারে দেশের আবাসন খাত।
গত ১১ নভেম্বর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এসআরও নম্বর ৪০২-আইন/২০২৬-এর মাধ্যমে ‘সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’ সংশোধন করে নতুন বিধিমালা প্রকাশ করা হয়।
নতুন বিধিমালায় ‘সর্বনিম্ন বাজারমূল্য’ থেকে ‘সর্বনিম্ন’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। একইসঙ্গে সম্পত্তির বাজারমূল্যের সংজ্ঞায় প্রকৃত বাজারমূল্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে সংশ্লিষ্ট কমিটির নির্ধারিত বাজারমূল্যের ভিত্তিতে সম্পত্তি নিবন্ধনের ব্যবস্থা কার্যকর হবে। এর মধ্য দিয়ে এতদিন প্রচলিত মৌজাভিত্তিক সর্বনিম্ন মূল্য নির্ধারণের কাঠামোয় বড় পরিবর্তন আনলো সরকার।
মৌজামূল্যের সঙ্গে বাজারদরের বড় ব্যবধান
ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায় সরকারি মৌজামূল্য ও প্রকৃত বাজারদরের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। বিশেষ করে গুলশান ও ধানমন্ডির জমির ক্ষেত্রে এ ব্যবধান স্পষ্ট।
প্রকাশিত তথ্য অনুযায়ী, গুলশান সাব-রেজিস্ট্রি কার্যালয়ের অধীন ১৪টি মৌজায় আট ধরনের জমি রয়েছে। এসব মৌজায় জমির শ্রেণিভেদে প্রতি শতকের মৌজামূল্য এক লাখ থেকে ৫৮ লাখ টাকা। অথচ গুলশানে বাস্তবে প্রতি শতক জমি পাঁচ কোটি টাকার নিচে কেনা-বেচা হয় না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ধানমন্ডি এলাকার মৌজামূল্য অনুযায়ী, প্রতি শতক জমির দাম ৪৩ লাখ ৯৩ হাজার ৩০০ টাকা। তবে আবাসন ব্যবসায়ীদের বক্তব্য অনুযায়ী, বাস্তবে এ এলাকায় জমি কিনতে মৌজামূল্যের অন্তত তিন গুণ অর্থ ব্যয় করতে হয়।
বনানীতে এই মৌজামূল্য ৯০ লাখ থেকে শুরু করে প্রায় ২ কোটি, উত্তরায় ১৫ লাখ থেকে ৮০ লাখ টাকা। এছাড়া যাত্রাবাড়ীসহ রাজধানীর অন্যান্য এলাকায়ও জমির শ্রেণি, অবস্থান ও ব্যবহারভেদে মৌজামূল্য থেকে বাজারদর বেশি।
আবাসন খাতসংশ্লিষ্টদের মতে, প্রচলিত মৌজামূল্য ও প্রকৃত বাজারদরের এই ব্যবধানের কারণে নতুন পদ্ধতিতে মূল্য নির্ধারণের পর রাজধানীর বিভিন্ন এলাকায় জমির নিবন্ধনযোগ্য মূল্য বাড়তে পারে। বিশেষ করে যেসব এলাকায় বর্তমান মৌজামূল্য প্রকৃত বাজারদরের তুলনায় অনেক কম, সেসব এলাকায় নিবন্ধন ব্যয়ের ওপর প্রভাব বেশি পড়ার আশঙ্কা রয়েছে।
নিবন্ধন ব্যয় বাড়বে যেভাবে
নতুন বিধিমালার সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে জমি ও প্লট নিবন্ধনের খরচে। কারণ, সম্পত্তি নিবন্ধনের সময় স্ট্যাম্প শুল্ক, নিবন্ধন ফি, স্থানীয় সরকার কর, উৎসে করসহ বিভিন্ন খাতে অর্থ পরিশোধ করতে হয়। এসব খাতের কয়েকটি দলিলে প্রদর্শিত বা নির্ধারিত সম্পত্তির মূল্যের ওপর হিসাব করা হয়। বর্তমানে জমি নিবন্ধনে স্ট্যাম্প শুল্ক ১ দশমিক ৫ শতাংশ এবং নিবন্ধন ফি ১ শতাংশ। এর সঙ্গে স্থানীয় সরকার কর ও আয়কর আইনের আওতায় প্রযোজ্য উৎসে কর যুক্ত হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের ২০২৬ সালের উৎসে কর বিধিমালায় জমি হস্তান্তরের ক্ষেত্রে এলাকাভেদে দলিলে উল্লিখিত মূল্যের নির্দিষ্ট শতাংশ অথবা প্রতি শতকে নির্ধারিত অর্থের মধ্যে যেটি বেশি, সেই ভিত্তিতে কর আদায়ের বিধান রয়েছে। ফলে নতুন বাজারমূল্য নির্ধারণের পর দলিলের ভিত্তিমূল্য বেড়ে গেলে শতাংশভিত্তিক করের পরিমাণও বাড়তে পারে। এতে স্ট্যাম্প শুল্ক, নিবন্ধন ফি ও প্রযোজ্য করের পরিমাণ বাড়ার শঙ্কা রয়েছে। বিশেষ করে গুলশান, বনানী ও ধানমন্ডির মতো এলাকায় এর প্রভাব পড়বে বেশি।
শুধু জমি বা প্লটেই সীমাবদ্ধ না থেকে নতুন বিধিমালার প্রভাব ফ্ল্যাট নিবন্ধনেও পড়তে পারে। কারণ, ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রেও সম্পত্তির মূল্য ও সংশ্লিষ্ট করের বিষয়টি গুরুত্বপূর্ণ। ফ্ল্যাটের সঙ্গে সংশ্লিষ্ট আনুপাতিক জমির অংশ এবং স্থাপনার মূল্য বিবেচনায় নিয়ে নিবন্ধনযোগ্য মূল্য নির্ধারণের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
জাতীয় রাজস্ব বোর্ডের ২০২৬ সালের উৎসে কর বিধিমালায় ডেভেলপার প্রতিষ্ঠানের কাছ থেকে ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে এলাকাভেদে বর্গমিটারভিত্তিক পৃথক করহার নির্ধারণ করা হয়েছে। আবাসিক ফ্ল্যাটের ক্ষেত্রে গুলশান ও বনানীতে প্রতি বর্গমিটারে ১ হাজার ৬০০ টাকা, ধানমন্ডিতে ১ হাজার ৫০০ টাকা এবং উত্তরা মডেল ও যাত্রাবাড়ী এলাকায় ১ হাজার ৪০০ টাকা উৎসে কর নির্ধারিত রয়েছে। বাণিজ্যিক ফ্ল্যাটের ক্ষেত্রে এই হার যথাক্রমে ৬ হাজার ৫০০, ৫ হাজার ও ৪ হাজার টাকা।
নতুন বিধিমালার অধীনে বাজারমূল্য নির্ধারণের পর ফ্ল্যাট নিবন্ধনের অন্যান্য মূল্যভিত্তিক ফি ও করের হিসাবেও পরিবর্তন আসতে পারে। ফলে ক্রেতাদের মোট নিবন্ধন ব্যয় বাড়বে। আবাসন খাতসংশ্লিষ্টদের মতে, নিবন্ধন ব্যয় বাড়লে ডেভেলপার প্রতিষ্ঠানগুলোও বাড়তি আর্থিক চাপের মুখে পড়বে। এসব ব্যয় ফ্ল্যাটের বিক্রয়মূল্যের সঙ্গে সমন্বয় করা হলে শেষ পর্যন্ত ক্রেতাদেরই বেশি অর্থ দিতে হবে।
৩ স্তরে নির্ধারিত হবে বাজারমূল্য
নতুন নিয়মে জমির বাজারমূল্য নির্ধারণে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হবে। সিটি করপোরেশন এলাকার জমির মূল্য নির্ধারণ করবে বিভাগীয় কমিটি। পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জন্য থাকবে জেলা কমিটি। এসব এলাকার বাইরে অন্যান্য জমির মূল্য নির্ধারণ করবে উপজেলা কমিটি।
বিভাগীয় কমিটির সভাপতি থাকবেন বিভাগীয় কমিশনার, জেলা কমিটির জেলা প্রশাসক এবং উপজেলা কমিটির সভাপতি হবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এসব কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
মূল্য নির্ধারণে ৬ বিবেচ্য বিষয়
বাজারমূল্য নির্ধারণে ছয়টি বিষয় বিবেচনা করা বাধ্যতামূলক করা হয়েছে– জমির শ্রেণি, ব্যবহার ও অবস্থান, যোগাযোগ ও অবকাঠামোগত সুবিধা, সরকারি সম্পত্তির নির্ধারিত বাজারমূল্য, বিভিন্ন সরকারি সংস্থা ও উন্নয়ন কর্তৃপক্ষের নির্ধারিত মূল্য, স্থানীয় বাজার অনুসন্ধান ও গণশুনানি থেকে পাওয়া তথ্য এবং আগের নিবন্ধিত দলিলসহ সাম্প্রতিক ক্রয়-বিক্রয়ের তথ্য।
একই মৌজার বিভিন্ন এলাকার অবস্থান ও বৈশিষ্ট্যের পার্থক্য বিবেচনায় একাধিক ক্লাস্টারে ভাগ করে মূল্য নির্ধারণ করা যাবে। কোনো একটি বিষয়কে এককভাবে বিবেচনা করে মূল্য নির্ধারণ করা যাবে না। সব তথ্য যাচাই-বাছাই ও বিশ্লেষণের মাধ্যমে চূড়ান্ত করতে হবে বাজারমূল্য।
নির্ধারিত বাজারমূল্য তিন বছর কার্যকর থাকবে। তবে যৌক্তিক কারণে মেয়াদ শেষ হওয়ার আগেও মূল্য পুনর্নির্ধারণ করা যাবে। এ ক্ষেত্রে নিবন্ধন মহাপরিদর্শকের পূর্বানুমতি নিতে হবে। চূড়ান্ত মূল্যতালিকা সংশ্লিষ্ট সরকারি কার্যালয়ে সংরক্ষণের পাশাপাশি দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
বায়নাপত্রের মূল্য নিয়েও নির্দেশনা
সংশোধিত বিধিমালায় বায়নাপত্রে উল্লেখ করা মূল্য এবং বাজারমূল্যের মধ্যে পার্থক্য থাকলে কোনটি অনুসরণ করে বিক্রয় দলিল নিবন্ধন হবে, তা স্পষ্ট করা হয়েছে। বায়নাপত্রে উল্লেখ করা মূল্য বাজারমূল্যের চেয়ে কম হলে বিক্রয় দলিল নিবন্ধনের সময় কার্যকর বাজারমূল্য অনুসরণ করতে হবে। আর বায়নাপত্রে উল্লেখ করা মূল্য বাজারমূল্যের চেয়ে বেশি হলে বায়নাপত্রে প্রদর্শিত মূল্যেই নিবন্ধন করতে হবে।
এর ফলে বায়নাপত্রে কম মূল্য দেখিয়ে পরবর্তী সময়ে কম মূল্যে নিবন্ধনের সুযোগ সীমিত হবে। একইসঙ্গে সম্পত্তির প্রকৃত মূল্য গোপন করে কম মূল্যে দলিল নিবন্ধনের প্রবণতা কমবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
বাড়তি খরচের চাপে পড়বেন ক্রেতারা
প্রকৃত বাজারমূল্য নির্ধারণের সফল বাস্তবায়নের জন্য মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন আবাসন খাতসংশ্লিষ্টরা। বিশেষ করে একই মৌজার বিভিন্ন এলাকার জমির অবস্থান ও বৈশিষ্ট্য বিবেচনায় ক্লাস্টারভিত্তিক মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রকৃত বাজারদর যথাযথভাবে যাচাই করতে হবে। অন্যথায় কোনো কোনো এলাকায় অস্বাভাবিক মূল্য নির্ধারিত হলে তার আর্থিক চাপ পড়বে সাধারণ ক্রেতাদের ওপর।
তাদের আশঙ্কা, নিবন্ধন ব্যয় বেড়ে গেলে মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষের জন্য জমি ও ফ্ল্যাট কেনা আরও কঠিন হয়ে উঠবে। এতে বৈধভাবে জমি কেনা-বেচা ও ফ্ল্যাট হস্তান্তরের প্রবণতা কমতে পারে। পাশাপাশি অতিরিক্ত ব্যয় এড়াতে কেউ কেউ অনানুষ্ঠানিক লেনদেনের দিকে ঝুঁকতে পারেন। এতে আবাসন খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব আদায়ও ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ বিষয়ে আমিন মোহাম্মদ গ্রুপের সহকারী পরিচালক (ল্যান্ড ডেভেলপমেন্ট) মো. শরিফুল ইসলাম টুটুল সিটিজেন জার্নালকে বলেন, ‘বিভিন্ন কর ও ফি মিলিয়ে জমি নিবন্ধনের ব্যয় মোট মূল্যের ১৪ থেকে ১৫ শতাংশ পর্যন্ত দাঁড়ায়। আগে কোনো জমির মৌজামূল্য ৪০ লাখ টাকা হলে নিবন্ধন বাবদ প্রায় ছয় লাখ টাকা দিতে হতো। কিন্তু প্রকৃত বাজারমূল্য অনুযায়ী সেই জমির মূল্য এক কোটি টাকা নির্ধারিত হলে নিবন্ধন ব্যয় বেড়ে প্রায় ১৫ লাখ টাকা হতে পারে। এতে অনেক ক্রেতা জমি নিবন্ধনে নিরুৎসাহিত হবেন।’
তিনি বলেন, ‘আগে মৌজামূল্য অনুযায়ী নিবন্ধন করা হলেও বাস্তবে জমি কেনা-বেচা হতো অনেক বেশি দামে। ফলে দলিলে প্রদর্শিত মূল্য ও প্রকৃত লেনদেনের মধ্যে বড় পার্থক্য থাকত। এতে বৈধ অর্থের একটি অংশও হিসাবের বাইরে থেকে যেত এবং অনানুষ্ঠানিক লেনদেনের সুযোগ তৈরি হতো। নতুন বিধিমালার মাধ্যমে প্রকৃত বাজারমূল্য অনুসরণ করার উদ্যোগটি সঠিক। তবে সরকারের উচিত নিবন্ধন ফি ও করের হার সহনীয় পর্যায়ে নামিয়ে আনা। তাহলে মানুষ বৈধভাবে সম্পত্তি নিবন্ধনে উৎসাহিত হবে এবং সরকারও নিয়মিত রাজস্ব পাবে।’

সাবধান! জমির শেয়ার কিনতে গিয়ে সর্বস্ব হারাচ্ছেন না তো?
পূর্বাচলে ২৭ একর জমি পেলো মেট্রোরেল
উন্নয়ন থেমে যায় ডিটিসিএর খামখেয়ালিতে
বিশেষায়িত প্রতিষ্ঠানকে পাশ কাটিয়ে বাড়ছে ব্যয়, থাকছেনা জবাবদিহি
এসটিপি বাস্তবায়নে রাজউকের হুঁশিয়ারি, মনঃক্ষুণ্ন গুলশান-বনানীবাসী
ফর্টিস ডাউনটাউন রিসোর্ট চলছে অনুমোদন ছাড়া 