মধ্যরাতে আজিমপুর কলোনিতে এডিসির কাণ্ড, প্রতিবাদে পদস্থ কর্মকর্তারা

বিশেষ প্রতিনিধি

রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তাদের আবাসন (জোন-এ) এলাকায় মধ্যরাতে প্রবেশ করে দায়িত্বরত দুই নিরাপত্তাকর্মীকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে থানায় আটকে রাখার ঘটনা ঘটেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ভিকটিম সাপোর্ট সেন্টারের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফারজিনা নাসরিনসহ কিছু পুলিশ সদস্য গত ৫ নভেম্বর মধ্যরাতের এই ঘটনা ঘটিয়েছেন বলে জানা যায়।
ঘটনার পর গত ৯ নভেম্বর আবাসনের বাসিন্দাদের নিয়ে গঠিত জোনাল সমন্বয় কমিটির পক্ষ থেকে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে স্বরাস্ট্র সচিব, ডিএমপির পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেন জোন ‘এ’-এর আহ্বায়ক ও সরকারের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান ও সাধারন সম্পাদক (যুগ্মসচিব) ড. মো. দিদারুল আলম।
চিঠির সূত্র ধরে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি, আজিমপুর কলোনির একাধিক নিরাপত্তাকর্মী ও দুইজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেন সিটিজেন জার্নালের প্রতিনিধি। তারাও কলোনির দুই নিরাপত্তাকর্মীকে নিয়ে আটকে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার সিটিজেন জার্নালকে বলেন, ‘আমরা যখন ক্যান্টনমেন্ট এলাকায় দায়িত্ব পালন করি তখন সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়। সেনাবাহিনীর পক্ষ থেকেও সেই সহযোগিতা আমরা পেয়ে থাকি। কিন্তু আজিমপুর কলোনিতে তা পাওয়া যায়নি।’
সরকারি কর্মকর্তাদের আবাসন (জোন-এ) পক্ষ থেকে দেওয়া স্বরাষ্ট্র সচিবসহ সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো ওই চিঠিতে বলা হয়, গত ৫ নভেম্বর রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে পুলিশ কর্মকর্তা এডিসি ফারজিনা নাসরিন সাদা পোশাকে তাঁর স্বামী ও সন্তানসহ গাড়িতে করে আজিমপুর কলোনির জোন-এ এলাকায় ঢোকেন। ওই সময় নিরাপত্তাজনিত কারণে আবাসিক এলাকার ১ ও ৪ নম্বর ফটক বন্ধ ছিল। এই কারণে ইডেন মহিলা কলেজের বিপরীত পাশের ৩ নম্বর ফটক দিয়ে ভেতরে ঢুকে নিউমার্কেট এলাকায় যাওয়ার জন্য নিরাপত্তাকর্মীদের চাপ দেন ফারজিনা নাসরিন।
এই সময় নিরাপত্তাকর্মীরা ফটক খোলার বিষয়ে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কথা জানালে এডিসি ফারজিনা নাসরিন নিজের পরিচয় দিয়ে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ফটক খুলে দিতে ভয়ভীতি দেখান। একপর্যায়ে তিনি দায়িত্বরত নিরাপত্তারক্ষী মো. সায়েমকে জোরপূর্বক নিজ গাড়িতে তুলেন। খবর পেয়ে কলোনির সিকিউরিটি ইনচার্জ ও সাবেক সেনা কর্মকর্তা মো. কুদ্দুস ঘটনাস্থলে গেলে তাঁকেও ধাক্কা দিয়ে এবং সাদা পোশাকে থাকা সহযোগী পুলিশ সদস্যদের সহায়তায় কোমরের বেল্ট ধরে গাড়িতে তোলা হয়।
ওই চিঠিতে আরও বলা হয়, গাড়িতে তোলার পর সিকিউরিটি ইনচার্জের ওয়াকিটকি, মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেওয়া হয়। এতে কলোনির অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং প্রায় এক হাজার ৫০০ সরকারি কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীন হয়ে পড়েন। এ সময় ওই পুলিশ কর্মকর্তার স্বামীও ঘটনাস্থলে উপস্থিত থেকে অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।
চিঠিতে উল্লেখ করা হয়, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ওই দুই নিরাপত্তাকর্মীকে লালবাগ থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবু তাহেরের মাধ্যমে তাদের বেআইনিভাবে হাজতখানায় বন্দি রাখা হয়। এমনকি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের কোনো সুযোগ দেওয়া হয়নি।
সিকিউরিটি ইনচার্জ আবদুল কুদ্দুস সিটিজেন জার্নালকে বলেন, ‘পুলিশ কর্মকর্তা সাদা পোশাকে ৩ নম্বর গেট দিয়ে ঢুকে নিউমার্কেটের পাশের গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। ওই গেটটি সারাক্ষণই তালাবদ্ধ থাকে। কিন্তু পুলিশ কর্মকর্তা জোরপূর্বক ঢুকতে গেলে নিরাপত্তা কর্মী বাঁধা দেন। বিষয়টি ওয়াকিটকিতে আমাকে জানানো হয়। তখন পুলিশ কর্মকর্তা নিরাপত্তাকর্মী সায়েমকে গাড়িতে তুলে আমার কাছে আসেন। আমি কিছু বলার আগেই সাদা পোশাকের পুলিশ আমাকে জোরপূর্বক গাড়িতে তুলে লালবাগ থানায় নিয়ে যায়।’
পরে জোনাল সমন্বয় কমিটির পক্ষ থেকে ডিএমপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে রাত আনুমানিক ৩টার দিকে আজিমপুর কলোনির দুই নিরপত্তাকর্মীকে ছেড়ে দেওয়া হয়। তবে ছাড়ার আগে তাদের কাছ থেকে ‘সরকারি কাজে বাধা দিয়েছেন’ মর্মে জোরপূর্বক মুচলেকা নেওয়া হয় বলে অভিযোগ করেছে কমিটি। এছাড়া সিকিউরিটি ইনচার্জ মো. কুদ্দুসের ছিনিয়ে নেওয়া মানিব্যাগটিও ফেরত দেওয়া হয়নি। সেখানে প্রায় ৩ হাজার ৭০০ টাকা ও জাতীয় পরিচয়পত্র ছিল।
জোনাল সমন্বয় কমিটির আহ্বায়ক (অতিরিক্ত সচিব) মো. ফজলুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের কলোনিতে ঢুকে দায়িত্বশীল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না করে উল্টো সিনিয়র কর্মকর্তাদের পদবি জেনেও তাচ্ছিল্যকর মন্তব্য করেছেন ওই পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় কলোনির বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের মধ্যে আতঙ্ক ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এতে পুলিশ বাহিনীর ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে। চিঠির অনুলিপি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব এবং স্বরাষ্ট্র এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে এডিসি ফারজিনা নাসরিন সিটিজেন জার্নালকে মুঠোফোনে বলেন, ‘গত ৫ নভেম্বর আমি একটি ব্যক্তিগত পার্টিতে আমার মেয়েসহ উপস্থিত ছিলাম। সেই রাতে গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রিন্সিপালকে আটকের ঘটনাটি ওয়াকিটকিতে জানানো হয়। পরে সেখানে মহিলা কর্মকর্তা হিসেবে আমাকে পাঠানো হয়। পুলিশের গাড়ি থাকলেও সবাই সাদা পোশাকে ছিল। আমার সঙ্গে চারজন কনস্টেবল ছিল।’
তিনি আরও বলেন, ‘কলেজের প্রিন্সিপালকে বের করে দেওয়ার পর মেয়েরা উত্তেজিত হয়ে যায়। এ সময় আমি ভয়ে কলোনির ভেতরে ঢোকে অপর গেট দিয়ে বের হতে গিয়েছিলাম। তখন নিরাপত্তাকর্মীরা আমাকে বাধা দেয়। নিরাপত্তার ঝুঁকির কারণে আমি ওই গেটটি ব্যবহার করতে চেয়েছিলাম। আমার পরিচয় পাওয়ার পরও কোনো সহযোগিতা করা হয়নি। অভিযুক্ত বলেই তারা (নিরাপত্তাকর্মীরা) থানায় দুঃখপ্রকাশ করে লিখিত মুচলেকা দিয়ে ছাড়া পান।’ তবে মানিব্যাগ ও টাকার বিষয়টি সত্য নয় বলে দাবি করেন ফারজিনা নাসরিন।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার সিটিজেন জার্নালকে বলেন, ‘ফারজিনা নাসরিন ওইদিন দায়িত্বের পালন করছিলেন। তবে তার নিরাপত্তার জন্য তিনি গার্হস্থ্য অর্থনীতি কলেজের গেট দিয়ে ঢুকে নিউমার্কেটের গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন। নিরাপত্তাকর্মীদের উচিত ছিল তাকে সহযোগিতা করা।’
পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পাওয়া চিঠির পরবর্তী করণীয় জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ অনুবিভাগ) মোহাম্মদ আবু নঈম সিটিজেন জার্নালকে বলেন, ‘কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেলে সেটি যথাযথ তদন্ত করে মন্ত্রণালয়কে জানানোর জন্য পুলিশ অধিদপ্তরেই পাঠিয়ে দেওয়া হয়। তবে এ বিষয়টি এখনও আমার নজরে আসেনি।’

আজিমপুর কলোনিতে সুফি সাধকের ‘রহস্য ঘেরা’ মাজার
আজিমপুর নতুন কলোনিতেও পাঁচ বছরে রক্ষণাবেক্ষণ খরচ ৩৫ কোটি