অনুমোদনহীন প্রকল্পে জমি বিক্রি হচ্ছে দেদারসে, রাজউক কেন চুপ?

জুবায়ের আহমেদ

রাজধানী ঢাকার আশপাশে রাজউকের অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে প্রায় দেড় শতাধিক আবাসন প্রকল্প। বছরের পর বছর ধরে এসব প্রকল্পে জমি বিক্রি হয়েছে, প্লট হস্তান্তর করা হয়েছে, কোথাও কোথাও গড়ে উঠেছে বহুতল ভবন। এসব আবাসন প্রকল্পে বসবাস করছে মানুষ। অথচ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তালিকায় এসব প্রকল্পকে অননুমোদিত হিসেবে দেখানো হয়েছে। অনেকটা দায়সারাভাবে তৈরি করা এই তালিকায় জমির পরিমাণ ও আইনগত অনেক ভুলও রয়েছে। অভিযোগ রয়েছে, ব্যবস্থা নেওয়ার বদলে অনুমোদন প্রক্রিয়া ঝুলিয়ে রাখেন রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অবৈধ সুবিধা নেওয়ার জন্য তালিকা বানিয়ে তা ফাইলবন্দি করে রাখেন তারা।
রাজউকের মাঠপর্যায়ের নথি পর্যালোচনা করে দেখা যায়, রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় এমন বহু আবাসন প্রকল্প রয়েছে আর এগুলোর জমির বড় অংশ কৃষি, বন্যাপ্রবাহ এলাকা, প্লাবনভূমি, জলাধার কিংবা অন্যান্য শ্রেণির। কোথাও কৃষিজমিতে বালু ফেলে প্রকল্প গড়ে তোলার তথ্য রয়েছে, কোথাও জলাশয় ও জলপথ ভরাটের উল্লেখ আছে। এসবের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় অনেক প্রকল্প এরইমধ্যে জমি বিক্রি ও প্লট হস্তান্তরের কাজ শেষ করেছে। কোথাও গড়ে উঠেছে পুরোদস্তুর আবাসন এলাকা, কোথাও আবার রিসোর্ট ও পার্ক।
রাজউকের জোন ২-এর জোয়ার সাহারা, বরুয়া, দক্ষিণখান ও উত্তরখান এলাকায় অননুমোদিত প্রকল্পের তালিকায় রয়েছে– যমুনা হাউজিং, বনরূপা আবাসিক প্রকল্প, আসিয়ান সিটির একাংশ, রহমান নগর হাউজিং ও মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড।
জোন ৩-এর সাভার পৌরসভা, গাবতলী, মিরপুর, মহাখালী, আগারগাঁও ও আশপাশের এলাকাতেও রয়েছে একাধিক অননুমোদিত প্রকল্প। এর মধ্যে অ্যাডভান্স পুলিশ হাউজিং, আরিফাবাদ হাউজিং, রংধনু হাউজিং, আলমনগর সুগন্ধা হাউজিং, জামশিং হাউজিং, জামুর আবাসিক প্রকল্প ও চলন্তিকা হাউজিংয়ের নাম রাজউকের তালিকায় আছে।
জোন ৬-এর যাত্রাবাড়ী, ডেমরা, মাতুয়াইল, মান্ডা ও হাতিরঝিল এলাকায় অননুমোদিত প্রকল্পের তালিকায় রয়েছে কনকর্ড হাউজিং, আমুলিয়া মডেল টাউন, মহানগর আবাসিক প্রকল্পের ই ও এফ ব্লক, ডেমরা আবাসিক প্রকল্প এবং পাড়াডগার আবাসিক প্রকল্প। অনুমোদন না থাকলেও এসব প্রকল্পে মাটি ভরাট চলমান। এসব চিত্র সরেজমিন দেখেও কেবল তালিকা করেছে রাজউক, বন্ধের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনও।
অন্যদিকে কেরানীগঞ্জ, রুহিতপুর ও ঢাকার সীমানা এবং সাইনবোর্ড মোড় নিয়ে গঠিত জোন ৭-এ ২২টি আবাসন প্রকল্পের তথ্য রয়েছে। এর বড় অংশই রাজউকের অনুমোদনহীন তালিকায়। কেবল প্রকল্পের নামের ব্যানার টাঙিয়ে রাখা হয়েছে। নেই কোনো প্রকল্প অফিসও। যেসব জমির ওপর এসব প্রকল্পের ব্যানার টাঙানো, বর্তমানে সেসব জমিতে ধান চাষ হয়।
জোন ৮-এর নারায়ণগঞ্জ, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকা ৯টি আবাসন প্রকল্পের কোনোটিরই রাজউকের অনুমোদন নেই বলে নথিতে উল্লেখ করা হয়েছে। অথচ এসব প্রকল্পে জমি উন্নয়নের কাজ চলমান। রাজউকের তালিকায় এসব অননুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে প্রায় ৩৬ একরের নাভানা আবাসিক এলাকা, ৩০ একরের মাদানী নগর আবাসিক এলাকা, ১৫ একরের রূপায়ন টাউন, ১৮ একরের ভূমি পল্লী আবাসিক এলাকা, ১৪ একরের সিদ্ধিরগঞ্জ হাউজিং, ১০ একরের বিক্রমপুর আবাসিক এলাকা, ১৪ একরের রুপালী আবাসিক এলাকা, ১৪ একরের আমিন আবাসিক এলাকা, এবং ১১ একরজুড়ে গ্রীন ভ্যালী গার্ডেন সিটি।
দীর্ঘ সময় ধরেই জলাধার, নদী-খাল ও কৃষিজমি ভরাট করেই এসব প্রকল্প দাঁড়িয়েছে। আর এত বছরের মধ্যে রাজউক কি এসব দেখেনি? যখন কোনো প্রকল্পে মাটি ভরাট হয়ে যায়, তখন রাজউকের কর্মকর্তারা নিজেদের বাঁচানোর জন্য তালিকা তৈরি করে এবং প্রমাণ করার চেষ্টা করে।
অধ্যাপক ড. আকতার মাহমুদ
নগর পরিকল্পনাবিদ
এসব আবাসন প্রকল্পের একাধিক কোম্পানির সঙ্গে কথা বলেছেন এই প্রতিবেদক। তারা জানান, তাদের কোম্পানি নিবন্ধিত এবং প্রকল্পগুলোর অনুমোদনের কাজ চলছে। অনেক প্রকল্প নতুন করে জমি বিক্রি বন্ধ রেখেছে।
এ বিষয়ে আমুলিয়া মডেল টাউনের সেলস অ্যান্ড মার্কেটিং কর্মকর্তা মোহম্মদ হেলাল সিটিজেন জার্নালকে বলেন, ‘আমরা এখন আর নতুন করে কোনো প্লট বিক্রি করছি না। যেসব প্লট আছে সেগুলো প্রস্তুতের পর বিক্রি করা হবে।’
রাজউকের অনুমোদন ছাড়া কীভাবে প্লট বিক্রি করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘রাজউক থেকে অনুমোদন নেওয়ার কাজ চলছে। আমরা রাজউক নিবন্ধিত কোম্পানি, আমাদের অনুমোদন দেওয়ার কথা।’
বছর খানেক আগে এসব অনুমোদনহীন আবাসন প্রকল্পের সর্বশেষ তালিকা করার পরও রাজউক থেকে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এসব অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাজউকের নগর পরিকল্পনা ও বাস্তবায়ন শাখার। কিন্তু অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রে ব্যবস্থা না নিয়ে শুধু তালিকাভুক্ত করেই দায়িত্ব শেষ করা হয়েছে। রাজউকেরই অন্য একটি শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা আবাসন ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশ করে এসব কার্যক্রম চলতে দিয়েছেন। বিনিময়ে আর্থিক লেনদেনের অভিযোগও রয়েছে।
রাজউকের নথি অনুযায়ী, এসব প্রকল্পের তথ্য সংগ্রহ ও তালিকা তৈরির সঙ্গে সংশ্লিষ্ট জোনের সহকারী নগর পরিকল্পনাবিদ, নকশাকার ও সার্ভেয়াররা যুক্ত ছিলেন। তদারকিতে ছিলেন জোনের পরিচালক, অথরাইজড অফিসার, উপনগর পরিকল্পনাবিদ ও প্রধান ইমারত পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে রাজউকের প্রধান কার্যালয় থেকে এসব তথ্য যাচাই ও তালিকা চূড়ান্ত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর ডটকমকে বলেন বলেন, ‘বিভিন্ন সময় নানা অবহেলার ফাঁক দিয়ে এসব প্রকল্প দাঁড়িয়েছে। আমি নিজেও সম্প্রতি এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে জানিয়েছি। এসব প্রকল্পের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং সামনেও হবে।’
রাজউক কর্মকর্তাদের অবহেলায় এসব অনুমোদনহীন প্রকল্প বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ। তিনি বলেন, ‘রাজউক কর্মকর্তারা অবৈধ সুবিধা নিচ্ছে কি না, তা বলা না গেলেও রাজউক যে তার দায়িত্ব যথাযথভাবে পালন করেনি, এটা স্পষ্ট। দীর্ঘ সময় ধরেই জলাধার, নদী-খাল ও কৃষিজমি ভরাট করেই এসব প্রকল্প দাঁড়িয়েছে। আর এত বছরের মধ্যে রাজউক কি এসব দেখেনি?’
তিনি বলেন, ‘যখন কোনো প্রকল্পে মাটি ভরাট হয়ে যায়, তখন রাজউকের কর্মকর্তারা নিজেদের বাঁচানোর জন্য তালিকা তৈরি করে এবং প্রমাণ করার চেষ্টা করে। তারা এসব প্রকল্পের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনগত একটি প্রক্রিয়ার মধ্যে আনে। কিন্তু বন্ধ করার মতো যে উদ্যোগ, সেটা দেখা যায় না।’

মোহাম্মদপুর-বসিলায় নিম্নাঞ্চল ভরাট করে অর্ধশতাধিক অনুমোদনহীন আবাসন প্রকল্প
সাবধান! জমির শেয়ার কিনতে গিয়ে সর্বস্ব হারাচ্ছেন না তো?