নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ

নাটোর সংবাদদাতা

নাটোরে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণও ঘটান বলে স্থানীয়দের অভিযোগ। পরে ঘটনাস্থল থেকে ১৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে পুলিশ।
রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরতলির দত্তপাড়া বাজারে এসব ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে দুইটা মাইক্রোবাস, একটি পিকআপ ও একটি প্রাইভেটকারযোগে ২৫ থেকে ৩০জন দুর্বৃত্ত জয় বাংলা স্লোগান দিয়ে দত্তপাড়া বাজারে এসে ইউটার্ন নেয়। হঠাৎ কয়েকজন মুখোশধারী ব্যক্তি গাড়ি থেকে নেমে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ১০০ থেকে দেড়শ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। পরে ককটেল ফাটিয়ে ঢাকাগামী মহাসড়ক দিয়ে চলে যায়। তবে মুখোশ পরা থাকায় তাদের কাউকে শনাক্ত করতে পারেননি স্থানীয়রা।
এ সময় আতঙ্কিত হয়ে স্থানীয় লোকজন দোকানপাট বন্ধ করে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।
এদিকে, এ ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগকে অভিযুক্ত করে তাদের আইনের আওতায় আনার দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে তিনি ঘটনাস্থলে পৌঁছান। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

গোপালগঞ্জে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা