খুলনা নগর ভবনে পেট্রল বোমা নিক্ষেপ

খুলনা নগর ভবনে পেট্রল বোমা নিক্ষেপ
খুলনা সংবাদদাতা

মধ্যরাতে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ভবনের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন।
পুলিশ জানায়, মধ্যরাতে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। পরে তারা ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রল বোমাটি নিক্ষেপ করে। সেখানে কাঠ বা কাগজের মতো দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পারেনি। কিছুক্ষণ জ্বলার পর আগুন নিজে থেকেই নিভে যায়। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
একই সময় কেসিসি ভবনের বাইরের দেয়ালে লাল রং দিয়ে ‘যুবলীগ’ লিখে দিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ওসি মো. লোকমান হোসেন বলেন, পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা, ককটেল বিস্ফোরণ