জেনিফারের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন করণ

বিনোদন ডেস্ক

২০১২ সালে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় টিভি অভিনেত্রী জেনিফার উইঙ্গেট। দুই বছরের মাথায় সেই সংসার ভেঙে যায়। এর পর থেকে নিজেকে কাজ আর ব্যক্তিগত গণ্ডিতেই আটকে রেখেছিলেন তিনি। করণ সিং গ্রোভার পরবর্তীতে বলিউড অবভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করলেও জেনিফার ছিলেন ‘সিঙ্গেল’।
তবে সম্প্রতি টেলিপাড়ায় জোর গুঞ্জন আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই অভিনেত্রী। পাত্র আর কেউ নন, জনপ্রিয় ধারাবাহিক ‘দিল মিল যায়ে’-তে তার সহ-অভিনেতা ও দীর্ঘদিনের বন্ধু করণ ওয়াহি।
দীর্ঘদিনের বন্ধুত্ব এবং অনস্ক্রিন রসায়নের সূত্র ধরে ভক্তরা যখন দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত থাকতেই, তখনই মুখ খুললেন করণ ওয়াহি। ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে তিনি বিয়ের জল্পনায় কার্যত পানি ঢেলে দিলেন।
ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়ে কটাক্ষ করে অভিনেতা লেখেন, ‘সস্তা প্রচার করে আমাদের আরও জনপ্রিয় করার জন্য অনেক ধন্যবাদ।’ এখানেই থামেননি করণ; জেনিফারের সঙ্গে একটি রিল শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘কিছু সম্পর্ক, কিছু বন্ধন, প্রেমের থেকেও বেশি গভীর হয়।’
করণ ওয়াহির এই পোস্টের পর ভক্তরা ধরে নিয়েছেন জেনিফারের সঙ্গে তার সম্পর্ক কেবলই গভীর বন্ধুত্বের, বিয়ের নয়।
উল্লেখ্য, এর আগে ‘অ্যালোন’ সিনেমায় কাজ করার সময় বিপাশা বসুর সঙ্গে করণ সিং গ্রোভারের সম্পর্কের কারণে জেনিফারের সংসার ভেঙেছিল বলে খবর ছড়িয়েছিল। অতীতের সেই তিক্ততা ভুলে জেনিফার বর্তমানে নিজের ক্যারিয়ার ও জীবন নিয়েই ব্যস্ত। নতুন এই বিয়ের খবরটি যে নিছকই রটনা সেটা করণ ওয়াহির পোস্টে স্পষ্ট হয়েছে।