এবার নেপাল প্রিমিয়ার লিগে নাম লেখালেন সাকিব

সিজেডএন স্পোর্টস ডেস্ক

জাতীয় দল কিংবা দেশের ঘরোয়া ক্রিকেট থেকে দূরে থাকলেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের দাপট দেখিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। পাকিস্তান, শ্রীলঙ্কা ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জ মাতিয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডার এবার পাড়ি জমাচ্ছেন হিমালয়ের দেশ নেপালে। নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) তৃতীয় আসরে পোখারা অ্যাভেঞ্জার্সের জার্সিতে মাঠে নামবেন তিনি।
সাকিবকে দলে নেওয়ার খবরটি পোখারা অ্যাভেঞ্জার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে নিশ্চিত করেছে। টাইগার অলরাউন্ডারকে স্বাগত জানিয়ে তারা লিখেছে, বিশ্ব ক্রিকেটের মঞ্চ থেকে এখন পোখারার চূড়ায়। ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডারকে পোখারা অ্যাভেঞ্জার্স পরিবারে স্বাগতম।
২০২৪ সালের অক্টোবরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি সাকিবকে। রাজনৈতিক ও পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে বিপিএল বা ডিপিএলের মতো দেশের শীর্ষ ঘরোয়া টুর্নামেন্টগুলোতেও তিনি মাঠে নামতে পারেননি, আর আইপিএলে তিনি শেষ খেলেছেন ২০২১ সালে। তবে আন্তর্জাতিক ও দেশের ক্রিকেট থেকে দূরত্ব তৈরি হলেও বিদেশি লিগগুলোতে সাকিবের কার্যকারিতা কমেনি। পিএসএল ও যুক্তরাষ্ট্রের মাইনর লিগে তিনি শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন। এমনকি সর্বশেষ লঙ্কান প্রিমিয়ার লিগেও (এলপিএল) জাফনা কিংসের হয়ে ৪ ম্যাচে বেশ কৃপণ বোলিং করে ৫টি উইকেট শিকার করেন তিনি।
নেপাল প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল জনকপুর বোল্টস। সেবার রানার্সআপ হওয়া সুদূরপশ্চিম রয়্যালস পরবর্তী আসরের ফাইনালে উঠলেও তাদের হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে লুম্বিনি লায়নস। এবার তৃতীয় আসরে পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে সাকিবের নতুন পথচলা টুর্নামেন্টটিতে বাড়তি উন্মাদনা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে জাকের-সৌম্য