শিরোনাম

এবার তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
এবার তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো

দেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলো হলো নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগের ঘোষণা দেয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. খালেদ উজ্জামান।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. মোজাম্মেল হক।

এদিকে, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. হাবীবুর রহমান।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নিয়োগপ্রাপ্ত উপাচার্যদের মেয়াদ হবে চার বছর। তবে বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য হিসেবে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

/এমআর/