গায়ক থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুগ্ধ

গায়ক থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুগ্ধ
বিনোদন ডেস্ক

চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হিসেবে পরিচিত কণ্ঠশিল্পী মির্জা তানজিম শরীফ মুগ্ধ এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। মেধাতালিকায় দেশের প্রথম ৫০ জনের মধ্যে স্থান করে নিয়েছেন প্রতিভাবান এই তরুণ।
মঙ্গলবার রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের একাউন্টে সুখবরটি জানান মুগ্ধ। পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। ৪৭তম বিসিএস। প্রশাসন ক্যাডার। মেধাক্রমে দেশের প্রথম ৫০-এ স্থান করে নিয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্তির সুসংবাদ জানাই সবাইকে।’

তিনি আরও লেখেন, ‘শত দায়িত্বের চাপ, সহস্র সংশয়, দোটানা। তারপরও অজস্র প্রশ্নোত্তরের খোঁজে ৪৭, সমুদ্র পাড়ি দেওয়া বান্দার শ্রমের প্রতিদান যিনি দিয়েছেন, সেই মহান রাব্বুল আলামিনের দরবারে লাখোকোটি শুকরিয়া।’
মুগ্ধ জানান, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় আমাকে যে আত্মতৃপ্তি দিয়েছে, বিসিএসের এই সাফল্যের আনন্দের মধ্যেও সেই অনুভূতির মূল্য কমে যায়নি।’
স্কুলজীবন থেকেই অসাধারণ মেধাবী ছিলেন মুগ্ধ। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন। ময়মনসিংহ জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ অর্জন করেন। পরে বুয়েট থেকে প্রকৌশল শিক্ষায়ও কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ২০১২ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত ৫৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ‘অনারেবল মেনশন’ অর্জন করেন। এছাড়া জাতীয় গণিত অলিম্পিয়াডে ছয়বার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
২০১০ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দেশব্যাপী পরিচিতি পান মুগ্ধ। উপস্থিত বক্তৃতা, রচনা, চিত্রাঙ্কনসহ জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন তিনি।
মুগ্ধর বাবা ইসকান্দর মির্জা একজন কলেজশিক্ষক। আর মা তাহমিনা বেগম স্বাস্থ্য পরিদর্শক। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়।

আলোচিত ৪৭তম বিসিএসে ১৫২১ জনকে নিয়োগের সুপারিশ