শিরোনাম

মেসির গোলে উচ্ছ্বসিত কেয়া পায়েল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
মেসির গোলে উচ্ছ্বসিত কেয়া পায়েল
লিওনেল মেসি ও কেয়া পায়েল। কোলাজ: সিজেডএন গ্রাফিক্স

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে শুরুতেই জাদুকরী পারফর্মেন্স দেখালেন লিওনেল মেসি। ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায় গোল করেন মেসি, তবে অফসাইড হওয়ায় সেই গোল বাতিল হয়। এরপর ১৭ মিনিটে দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে এনে দেন প্রথম সাফল্য। আর এতেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে সাধারণ দর্শক থেকে তারকাদের মধ্যেও। সেই তালিকায় রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী লিওনেল মেসি।

মেসির জাদুতে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন তিনি। লিওনেল মেসির একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করে নিজের আবেগ তুলে ধরেছেন কেয়া।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইইইইই সব সময়ই সে। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করলেন মেসি, কী দারুণ গোল! ২০২৬ বিশ্বকাপে নিজের উদ্বোধনী ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় গোল করলেন তিনি।’

তার ওই পোস্টের কমেন্টে সমর্থন জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা।

উল্লেখ্য, সর্বশেষ বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক করে মাঠ ছাড়েন মেসি। ৬০ মিনিটে দ্বিতীয় এবং ৭৬ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে জার্মানির সাবেক ফুটবলার মিরোস্লাভ ক্লোসার রেকর্ডে ভাগ বসালেন মেসি। বিশ্বকাপে এটি মেসির ১৬তম গোল। এর আগে বিশ্বকাপে হ্যাটট্রিক এবং সর্বোচ্চ (১৬) গোলের রেকর্ড ছিলো ক্লোসার।

/জেএইচ/