কেউ ফিরেও তাকায়নি আমার দিকে: রজনীকান্ত
বিনোদন ডেস্ক

কেউ ফিরেও তাকায়নি আমার দিকে: রজনীকান্ত
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ২২: ২৬

তামিল অভিনেতা রজনীকান্ত। ছবি: সংগৃহীত
পর্দার সামনে যাকে এক পলক দেখতে লক্ষ-কোটি ভক্তের উন্মাদনা তুঙ্গে থাকে, সেই রজনীকান্তই সম্প্রতি বেঙ্গালুরুতে এক আধ্যাত্মিক আশ্রমে গিয়ে সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। ভারতের দক্ষিণী ছবির মহাতারকা সেখানে গিয়ে উপলব্ধি করেছেন, আধ্যাত্মিকতার আবহে জাগতিক স্টারডমের গুরুত্ব কতটা তুচ্ছ হতে পারে। নিজের জীবনের সেই অবাক করা অভিজ্ঞতার কথা নিজেই জানিয়েছেন তিনি ।
সম্প্রতি আধ্যাত্মিক গুরু রবিশঙ্করের ‘আর্ট অব লিভিং’ ফাউন্ডেশনের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রজনীকান্ত। সেখানে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, আশ্রমে প্রবেশের সময় তিনি সাধারণ অভ্যাসবশত ভেবেছিলেন যে সেখানেও মানুষ তাকে ঘিরে ধরবে। অনুষ্ঠানে তামিলনাড়ুর অনেক মানুষ উপস্থিত থাকলেও বাস্তবে ঘটেছিল ঠিক তার উল্টো। শত শত মানুষের সমাগম হলেও কেউ তার দিকে ফিরে পর্যন্ত তাকাননি। সেই মুহূর্তেই তিনি আধ্যাত্মিকতার গভীরতা অনুভব করেন এবং বুঝতে পারেন প্রকৃত স্টারডম আসলে কী।
আশ্রমের সবুজ প্রকৃতি, সরোবর আর প্রাণীদের মাঝে কাটানো সময়টিকে জীবনের অন্যতম সেরা প্রাপ্তি হিসেবে অভিহিত করেন এ মহাতারকা। হাস্যরসের ছলে তিনি আরও জানান, সেখানে থাকা অনেক পশু-পাখির মাঝে একটি ঘোড়ার নামও রাখা হয়েছিল রজনী। উল্লেখ্য, বাস কন্ডাক্টর হিসেবে জীবন শুরু করা এই অভিনেতা বর্তমানে বিপুল সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও বরাবরই তার বিনয় ও সাদামাটা জীবনযাপনের জন্য পরিচিত। এর আগেও সাধারণ মানুষের মতো চলাফেরা কিংবা বিমানে ইকোনমি ক্লাসে ভ্রমণ করে তিনি একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন।

/এমএকে/

বয়স নিয়ে যা বললেন বলিউড অভিনেত্রী