বিচ্ছেদের গুঞ্জনে কী বললেন মৌনী

বিচ্ছেদের গুঞ্জনে কী বললেন মৌনী
বিনোদন ডেস্ক

মৌনী রায় ও সুরজ নাম্বিয়ারের দাম্পত্য নাকি ভেঙে গেছে! যদিও এ বিষয়ে মৌনী বা সুরজ– কেউই কিছু জানাননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দুইজন একে অপরকে আনফলো করেছেন। এরপর থেকে শুরু হয় বিচ্ছেদের কারণ নিয়ে গুঞ্জন।
শোনা যাচ্ছে, নতুন বছরের শুরু থেকেই তাদের সম্পর্কে চিড় ধরতে শুরু করেছিল। ভেতরের খবর, মৌনীর স্বামী সুরজ নাকি প্রতারণা করছেন। বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। শুধু তাই নয়, এমন গুঞ্জনও আকাশে-বাতাসে উড়ে বেড়াচ্ছে যে মৌনীর টাকাপয়সা নয়-ছয় করেছেন সুরজ। যদিও তিনি নিজেই দুবাইয়ের ব্যবসায়ী। সেখানেই থাকেন। তাই আর্থিক প্রতারণার বিষয়টি কতটা সত্যি তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

আরেকটি টুইস্ট হচ্ছে, মৌনী-সুরজের দাম্পত্য ভাঙার গুঞ্জন নিয়ে যখন বিভিন্ন মহলে ঝড়, তখন নায়িকার কাছের বান্ধবী দিশা পাটানিও আনফলো করেছেন সুরজকে।
বিয়ে ভাঙার নেপথ্যে যখন একাধিক তত্ত্ব উঠে আসছে, তখন নিজেই মুখ খুললেন মৌনী রায়। ১৩ মে ইনস্টা স্টোরিতে একটি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে উল্লেখ করেছেন, সব সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, দয়া করে ভুয়া খবর ছড়াবেন না। এই সময়ে আমাদের একটু একা থাকতে দিন। তবে তাদের সত্যিই বিচ্ছেদ হয়েছে কিনা, সে প্রসঙ্গে কিছু বলেননি অভিনেত্রী।