হংকংয়ের রাস্তায় নতুন লুকে আদনান-মেহজাবীন

বিনোদন ডেস্ক

কাজের ব্যস্ততা থেকে একটু ফুরসত পেলেই সুযোগ বুঝে ঘুরতে বেরিয়ে পড়েন তারা। তবে এবার হংকং সফরে গিয়ে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব যেভাবে ফ্রেমবন্দি হলেন, তা সত্যি চমকপ্রদ। রাতের হংকং শহরের মেটালিক নিয়ন আলো আর চীনা অক্ষরের সাইনবোর্ডের মাঝে এই তারকা দম্পতির হাত ধরে হেঁটে চলার দৃশ্য দেখে মনে হতেই পারে, নব্বইয়ের দশকের প্রখ্যাত পরিচালক ওং কার-ওয়াইয়ের ক্লাসিক কোনো সিনেমার দৃশ্য যেন জীবন্ত হয়ে উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নিজেদের একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন মেহজাবীন ও রাজীব। সেখানে প্রথাগত লুকের বাইরে গিয়ে মেহজাবীনকে দেখা গেছে একদম ভিন্ন এক গেটআপে। গায়ে চীনের ঐতিহ্যবাহী কারুকাজ করা ‘চিওংসাম’ পোশাক। এটি তার ফ্যাশন ভাবনায় যোগ করেছে নতুন মাত্রা। তাকে দেখে মনে হচ্ছিল যেন ষাটের দশকের রূপালী পর্দারই একজন চেনা রূপসী। অন্যদিকে আদনান আল রাজীবও কম যাননি। ঢিলেঢালা কালো টাই, সাদা শার্ট আর কাঁধে কোট ঝুলিয়ে তিনি তৈরি করেছিলেন ষাটের দশকের এক নিখুঁত রেট্রো অবতার।
হংকংয়ের রাজপথ, ঐতিহাসিক লাল মিনিবাস, কাচের টেলিফোন বুথ আর ঐতিহ্যবাহী চায়নিজ ডাইনিং- সবকিছু মিলিয়েই ছবিগুলোতে ফুটে উঠেছে এক ভিন্নধর্মী ভিজ্যুয়াল। কখনো নিওন আলোর নিচে একে অপরের দিকে অপলক তাকিয়ে থাকা, আবার কখনো রেট্রো আবহে হেঁটে চলা। পুরো ক্যানভাসটাই হয়ে উঠেছিল রোমান্সে ভরপুর।
ছবিগুলো নিজের ফেসবুকে শেয়ার করে মেহজাবীন ওং কার-ওয়াইয়ের বিখ্যাত সিনেমা ‘ইন দ্য মুড ফর লাভ’-এর কথা স্মরণ করেন। ক্যাপশনে লেখেন, ‘ইন দ্য মুড ফর লাভ, সামহোয়ার ইনসাইড ওং কার-ওয়াইস ওয়ার্ল্ড’। আর সেই আমেজ শতভাগ বজায় রাখতে পোস্টের পেছনে জুড়ে দেন ওই সিনেমারই কালজয়ী ইয়ুমেজি’স থিম মিউজিক।
স্থানীয় এক ফটোগ্রাফারের ক্যামেরায় তোলা ছবিগুলো প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় ইতিবাচক সাড়া ফেলছে। অনুরাগী থেকে শুরু করে সিনেমাপ্রেমীরা সবাই একবাক্যে স্বীকার করছেন, বাস্তব আর সেলুলয়েডের এমন অপূর্ব মেলবন্ধন খুব একটা দেখা যায় না।

সাবিনা ইয়াসমিনের ৭৩তম জন্মদিন আজ

-CznNewsLab-be45a2-480x270.webp)