কিছু পাওয়ার জন্য মিউজিক করা ঠিক না: জেমস

বিনোদন ডেস্ক

বাংলাদেশের ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি মাহফুজ আনাম জেমস। বাংলার পাশাপাশি হিন্দি গান গেয়েও তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। প্রায় দুই মাস ধরে ইউরোপের বিভিন্ন দেশে কনসার্টে অংশ নিয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে এখন সুইডেনে অবস্থান করছেন। আগামীকাল ৬ সেপ্টেম্বর সুইডেন প্রবাসীদের জন্য আয়োজিত এক কনসার্টে গান পরিবেশন করবেন এই সংগীতশিল্পী।
চার দশকের অধিক সময় ধরে গান গেয়ে চলেছেন জেমস। সম্প্রতি এ বিষয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন তিনি।
জেমস বলেন, ‘যখনই মঞ্চে দাঁড়াই, মনে হয় সবাই আগেরই শ্রোতা। এর মধ্যে যে সময় বয়ে যাচ্ছে, জেনারেশন চেঞ্জ হচ্ছে এটা খেয়ালই করিনি। এখন মনে হয় অনেকগুলো জেনারেশনকে হয়তো গান শোনাতে পেরেছি।’
নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কোনো কিছু পাওয়ার জন্য সংগীত করার কোনো মানে হয় না। গান করতে হবে একদম প্যাশন থেকে, নেশা থেকে।’
তিনি বলেন, ‘কোনো প্রাপ্তির আশায় যদি কেউ মিউজিক করে, তবে আমি বলবো এখনই বন্ধ করে দাও।’
জেমস বলেন, ‘মিউজিক করতে হবে নিজের প্রশান্তির জন্য। এর মাধ্যমে যদি কিছু অর্জন হয়, সেটা ভিন্ন কথা। আজ যদি আমি কোনো কিছু না-ও পেতাম, তবুও গান করে যেতাম।’
সংগীত নিয়ে আলাদা কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই বলে জানান এই কিংবদন্তি। তিনি বলেন, ‘গান গেয়ে যাবো, শেষ পর্যন্ত গাইতে চাই। এমনকি শেষে গিয়ে যদি দেখি মাত্র একজন দর্শকও আছে, আমি তার জন্যও গান গেয়ে যাবো।’
প্রসঙ্গত, সুইডেনের কনসার্ট দিয়ে দীর্ঘ দুই মাসের ইউরোপ সফর শেষ হচ্ছে জেমসের। এরপর যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে ১২ সেপ্টেম্বর নিউ সাউথ ওয়েলসে আয়োজিত একটি বিশেষ কনসার্টে পারফর্ম করবেন।

হোটেল কক্ষ নোংরা করার অভিযোগে জেমসকে জরিমানা