শিরোনাম

জামায়াত কখনও দেশ ছেড়ে পালিয়ে যায়নি: ডা. শফিকুর রহমান

ফেনী সংবাদদাতা
ফেনী সংবাদদাতা
জামায়াত কখনও দেশ ছেড়ে পালিয়ে যায়নি: ডা. শফিকুর রহমান
পথসভায় কথা বলছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা বিভিন্ন সময়ে দেখেছি বাংলাদেশের সংকটকালীন মুহুর্তে অন্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরা বিদেশে পালিয়ে গেছে। কিন্তু একমাত্র জামায়াত কখনও দেশ ছেড়ে পালিয়ে যায়নি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে ফেনী মহীপালে ১১ দলের পথসভায় একথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে এই রাস্তায় রক্ত ঢেলেছিলেন আপনাদের সঙ্গীরা। তাদের সেই দাবি পূরণ হয়নি। সেই দাবি পূরণ করার জন্য আমরা রাস্তায় নেমেছি। ইনশাআল্লাহ, দাবি পূরণ করে ঘরে ফিরব।

তিনি আরও বলেন, জন অধিকার নিয়ে স্বেচ্ছাচারিতা করলে বিরোধী দল ছাড় দেবে না। সবাইকে আবারও নতুন করে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান জানান তিনি।

এসময়, আঘাত আসলে পাল্টা আঘাত করতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, ঢাকার মহাসমাবেশ থেকে রাজনৈতিক চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। আর চূড়ান্ত ঘোষণার আগে সরকার ৬ দফা মেনে নিলে বিরোধী দল কঠোর কর্মসূচি থেকে সরে আসবে।

/এসবি/