যুদ্ধ দীর্ঘায়িত করার ছক কষছে ইরান: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

সিজেডএন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধকে হঠাৎ করে শেষ না করে আরও দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান। শুধু তা-ই নয়, মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার চিন্তাভাবনাও করছেন দেশটির নীতি-নির্ধারকেরা। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে শুক্রবার (৪ সেপ্টেম্বর)দ্য নিউইয়র্ক টাইমস এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাস ধরে দফায় দফায় সামরিক লড়াইয়ে মুখোমুখি হওয়ার পর মধ্যপ্রাচ্যজুড়ে আঘাত হানার সক্ষমতা নিয়ে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে তেহরান। পাশাপাশি মার্কিন চাপের সীমানা কতটুকু এবং হরমুজ প্রণালির মতো কৌশলগত সুবিধাগুলোকে কীভাবে নিজেদের পক্ষে কাজে লাগানো যায়, সে বিষয়ে কট্টরপন্থী ইরানি নেতৃত্বের ধারণা এখন আগের চেয়ে অনেক স্পষ্ট।
মার্কিন গোয়েন্দারা ধারণা করছেন, এ মুহূর্তে সংঘাত থামানোর লক্ষ্যে কোনো সমঝোতায় আসা বেশ কঠিন। তেহরানের মূল কৌশল হতে পারে এ সংঘাতকে অন্তত আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত টেনে নেওয়া। ইরান মনে করছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালি অবরুদ্ধ করে জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি করতে পারলে তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার দল রিপাবলিকান পার্টির জন্য বড় ধরনের রাজনৈতিক ধাক্কা হবে।
নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা এলে ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে উত্তেজনা বাড়াতে পারে। সে ক্ষেত্রে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা, প্রণালিতে বিদেশি জাহাজে আক্রমণ এবং প্রতিবেশী দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে যুদ্ধের প্রতি আমেরিকার সাধারণ মানুষের সমর্থন দুর্বল করে দিতে নতুন করে সংগঠিত হয়ে বড় ধরনের সাইবার হামলা চালাতে পারে ইরানি হ্যাকাররা।
সূত্র: আল আরাবিয়া

ইরানে নতুন মার্কিন হামলায় বাড়ছে বৈশ্বিক উদ্বেগ