উত্তরায় হোটেল থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরার বেঙ্গল হোটেলের একটি কক্ষ থেকে লি শিংচিয়াং (২৫) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালের দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ৯০৫ নম্বর কক্ষে লি শিংচিয়াং (২৫) নামে চীনা নাগরিককে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। একই হোটেলের ৪০৪ ও ৪০৬ নম্বর কক্ষে অবস্থানরত অপর তিন চীনা নাগরিক- গুও পেংফেই, গাও ঝেনলিয়াং ও লিউ হাওলিন বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে হোটেল কর্তৃপক্ষকে জানান। পরে হোটেল কর্তৃপক্ষ উত্তরা পশ্চিম থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানে তিনি মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল