মানুষ এখন বাঁচতেই ভুলে গেছে: অনুপম খের
সিটিজেন ডেস্ক

মানুষ এখন বাঁচতেই ভুলে গেছে: অনুপম খের
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৫: ২৬

অভিনেতা অনুপম খের। ছবি: সংগৃহীত
মুম্বাইয়ের মতো ব্যস্ত শহরে নিজের একটি বাড়ি পাওয়া যেখানে অনেকের স্বপ্ন, সেখানে ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেতা অনুপম খের। বিলাসবহুল সব সম্পত্তি বিক্রি করে এখন তিনি থাকছেন ভাড়া বাসায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন তিনি।
‘জিন্দেগি উইথ রিচা’ অনুষ্ঠানে হাজির হয়ে অনুপম খের জানান, দীর্ঘ সময় ধরে তিনি ও তার স্ত্রী কিরণ খের একটি স্থায়ী ঠিকানার খোঁজে ছিলেন। কিন্তু পছন্দের বাড়ি খুঁজে পেতে চার বছর কেটে যায়।
এর মধ্যে কিরণ খের সংসদ সদস্য নির্বাচিত হয়ে চণ্ডীগড়ে চলে যান। একপর্যায়ে অনুপম খের উপলব্ধি করেন, এই প্রতিযোগিতার কোনো অর্থ নেই। জটিলতা কমিয়ে সহজ ও সাদামাটা জীবনযাপনের জন্যই তিনি ভাড়া বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, এই সিদ্ধান্ত আর্থিক সংকটের কারণে নয়, বরং মানসিক শান্তির জন্য। তার মতে, মালিকানার চেয়ে ভাড়া বাসায় থাকলে ঝামেলা অনেক কম।
সম্পদের প্রতি মানুষের আকর্ষণ নিয়ে তিনি বলেন, কারো কাছে ১০ কোটি টাকা থাকলে সে ২০ কোটির স্বপ্ন দেখে, এরপর ২৫ কোটির। এই চাওয়া কখনো শেষ হয় না। মানুষ এখন ঠিকমতো বাঁচতেই ভুলে গেছে।
ব্যর্থতাকে জীবনের অন্যতম বড় শিক্ষক বলেও উল্লেখ করেন এই অভিনেতা। অনুপম খের বলেন, ব্যর্থতা আপনাকে নতুন করে শিখতে এবং নিজেকে নতুনভাবে গড়তে সাহায্য করে। মাঝে মাঝে আমি নিজে আত্মগ্লানিতে ভুগি, কিন্তু পরক্ষণেই জীবনের আনন্দ খুঁজে নেই।
মুম্বাইয়ে নিজের বাড়ি না থাকলেও মায়ের স্বপ্ন পূরণে কার্পণ্য করেননি তিনি। শিমলায় তার মায়ের একটি বড় বাড়ির স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণে সেখানে তিনি একটি বিশাল বাংলো কিনে দিয়েছেন।

/এসএ/

নায়িকা পূজা চেরির বাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ